CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

IPL 2027: আইপিএল ২০২৭-এ সত্যিই কি কেকেআরে যোগ দেবেন রোহিত শর্মা? অভিষেক নায়ার বলে দিলেন বড় কথা!

এবার কি তবে কলকাতা নাইট রাইডার্সে আসতে চলেছেন রোহিত শর্মা? সম্প্রতি নতুন করে এমন জল্পনা শুরু হয়েছে অভিষেক নায়ারের একটি মন্তব্যকে কেন্দ্র করে। কিন্তু এই মুহূর্তে পুরো ব্যাপারটি মজার ছলে সীমাবদ্ধ।

Abhishek Nayar and Rohit Sharma in KKR
Abhishek Nayar and Rohit Sharma in KKR

এবার কি তবে কলকাতা নাইট রাইডার্সে আসতে চলেছেন রোহিত শর্মা? সম্প্রতি নতুন করে এমন জল্পনা শুরু হয়েছে অভিষেক নায়ারের একটি মন্তব্যমে কেন্দ্র করে। কিন্তু এই মুহূর্তে পুরো ব্যাপারটি মজার ছলে সীমাবদ্ধ। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই নিয়ে চর্চা শুরু হয়েছে। 

‘ফ্যামিলি ফুল হাউস’-এ রোহিত-নায়ার মুখোমুখি!

এই মুহূর্তে রোহিত শর্মা টেলিভিশন শো ‘ফ্যামিলি ফুল হাউস’-তে সঞ্চালক হিসেবে রয়েছেন। সেই অনুষ্ঠানে কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার অতিথি হিসেবে হাজির হন। রোহিতের সঙ্গে যেহেতু তাঁর বন্ধুত্বের সম্পর্ক তাই এই রিয়ালিটি শোয়ে মজার পরিবেশ তৈরি হয়। এখন সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল।

রোহিতের হলুদ পোশাক দেখেই চেন্নাই প্রসঙ্গ তোলেন অভিষেক নায়ার!

অনুষ্ঠানে হলুদ পোশাকে রোহিতকে দেখে মজা করে অভিষেক নায়ার প্রশ্ন করেন, তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছেন? তারপরেই কথার মোড় ঘুরিয়ে দিয়ে অভিষেক নায়ার বলেন, রোহিতকে নাকি ‘সোনালী-বেগুনি’ রঙেই বেশি মানায়। এদিকে কেকেআর-এর জার্সির রং যে বেগুনি আর সোনালি, সেই থেকে নায়ারের ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।

কেকেআর-এ যোগ দেওয়ার প্রস্তাব কি সত্যিই পেয়েছেন রোহিত?

নায়ারের এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয় রোহিতের কেকেআর-এ যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে সরাসরি নায়ার কোনও প্রস্তাব দেননি। এই পুরো কথোপকথনই ছিল হাসি আর মজার আবহে। তবু কেকেআর-এর জার্সিতে রোহিতের মতো তারকাকে দেখার সম্ভাবনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

রোহিতের জবাব ‘মুম্বই, মুম্বই’ স্লোগানে!

নায়ারের মন্তব্যের পর ‘মুম্বই, মুম্বই’ স্লোগান ভেসে আসে অনুষ্ঠানের দর্শকাসন থেকে। তখন রোহিতকে তাঁর ভবিষ্যৎ দল নিয়ে প্রশ্ন করলে ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, “সব সময়ের জন্য।” অর্থাৎ তাঁর এমন মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কতটা গভীর তাঁর সম্পর্ক।

আরো পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে কেন বৈভবকে একটা ম্যাচেও খেলানো হল না? এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গম্ভীর!

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ সম্পর্ক:

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলেছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সেই দলের সাথে তাঁর দীর্ঘ সম্পর্কের ভেবেই রোহিতের মন্তব্যকে অনেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। যদিও ভবিষ্যতে তিনি কখনও কেকেআর-এ খেলবেন কি না, তা কিন্তু স্পষ্ট করেননি রোহিত।

নায়ারের সঙ্গে রোহিতের পুরনো বন্ধুত্ব:

অভিষেক নায়ার আর রোহিত শর্মার সম্পর্ক বহুদিনের। নিয়মিত যোগাযোগ রয়েছে দু’জনের মধ্যে। ক্রিকেটের বাইরেও বহুবার সামনে এসেছে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। নায়ার রোহিতের কঠিন সময়েও তাঁকে ফিটনেস আর প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করেছিলেন বলে জানা গিয়েছে। এখন কেকেআর-এর কোচ হিসেবে আগামী মরশুমে দলকে সাফল্য এনে দেওয়াই হল নায়ারের লক্ষ্য।

আরো পড়ুন: একসাথে ২২ গজের মাঠে সুযোগ পাচ্ছেন ৬৯ ক্রিকেটার! জানেন, ঠিক কীভাবে পাঁচটি দল পাঠাচ্ছে বিসিসিআই?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে