CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

একসাথে ২২ গজের মাঠে সুযোগ পাচ্ছেন ৬৯ ক্রিকেটার! জানেন, ঠিক কীভাবে পাঁচটি দল পাঠাচ্ছে বিসিসিআই?

আগামী পাঁচ সপ্তাহে ভারত নামবে একসঙ্গে পাঁচ পাঁচটি প্রতিযোগিতায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর, এই সময়ের মধ্যেই ওয়ানডে ও টি-২০ সিরিজ, এশিয়ান গেমস, অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে ভারত এ দলের সিরিজ আর ইরানি কাপে অংশ নেবে ভারত।

Indian Cricket team 5 teams
Indian Cricket team 5 teams

আগামী পাঁচ সপ্তাহে ভারত নামবে একসঙ্গে পাঁচ পাঁচটি প্রতিযোগিতায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর, এই সময়ের মধ্যেই ওয়ানডে ও টি-২০ সিরিজ, এশিয়ান গেমস, অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে ভারত এ দলের সিরিজ আর ইরানি কাপে অংশ নেবে ভারত। সূচির সংঘাত এড়াতে পাঁচটি পৃথক দল তৈরি করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

একই দিনে একাধিক ম্যাচ, তাই পাঁচটি দল!

পাঁচটি প্রতিযোগিতার বেশ কটা ম্যাচের দিন একে অপরের সঙ্গে মিলে গিয়েছ। তাই একই সময়ে দেশের হয়ে মাঠে নামতে হবে একাধিক দলকে। সেই জন্য বিসিসিআই পাঁচটি দল তৈরি করেছে ক্রিকেটারদের ভাগ করে। সব মিলিয়ে এই পাঁচটি দলের জন্য বেছে নেওয়া হয়েছে ৬৯ জন ক্রিকেটারকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে তারকারা!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভমন গিল ভারতের হয়ে নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল-সহ মোট ১৫ জন। সহ-অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে।

টি-২০ দলে শ্রেয়স, রয়েছেন একাধিক তরুণ:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে শ্রেয়স আয়ার ভারতের অধিনায়ক হচ্ছেন। সহ-অধিনায়ক হলেন তিলক বর্মা। দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, অভিষেক শর্মা,  সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, রবি বিশ্নোই, নীতীশ রেড্ডি, প্রিন্স যাদব, অর্শদীপ সিংহ এবং মায়াঙ্ক যাদব।

দুই সিরিজেই থাকছেন কুলদীপ ও নীতীশ:

ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে এক দিনের ও টি-২০—দুই দলেই কুলদীপ যাদব এই নীতীশ রেড্ডি জায়গা পেয়েছেন। ফলে মোট ৬৯ জন খেলোয়াড় খেলছেন।

এশিয়ান গেমসেও টি-২০ দল:

এশিয়ান গেমস এই জাপানের বিপক্ষে টি-২০ ম্যাচের জন্য আলাদা আলাদা দল রাখা হয়েছে। শ্রেয়স আয়ার ও সহ-অধিনায়ক তিলক বর্মা এই দলে নেতৃত্ব দেবেন। এই দলেও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের বেশির ভাগ ক্রিকেটারই। জসপ্রীত বুমরাহ, যশ ঠাকুর আর বিপরাজ নিগম নতুন করে যোগ হয়েছেন।

আরো পড়ুন: কেরিয়ারের সাথে সাথে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদও হয়ে গেল পৃথ্বী শ-র! বাগদানের ৬ মাসের মধ্যেই সব শেষ!

ইরানি কাপে অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋষভ পন্থ:

ইরানি কাপে অবশিষ্ট ভারত দলের নেতৃত্বে থাকছেন ঋষভ পন্থ। সহ-অধিনায়ক হলেন সরফরাজ খান। ১৫ সদস্যের এই দলে রয়েছেন সনৎ সাঙ্গোয়ান, স্মরণ রবিচন্দ্রন, শিখর মোহন, সুদীপ ঘরামি, মানব সুতার, আকাশদীপ, মুকেশ কুমার, সারাংশ জৈন,  মুকেশ চৌধরী, আরিয়ান পান্ডে, অনুকূল রায়, আরিয়ান জুয়াল ও আয়ুষ দোসেজা।

অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে ভারত এ-র বড় স্কোয়াড:

অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে দেবদত্ত পডিক্কল ভারত এ দলের নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক হলেন সাই সুদর্শন। এই দলের সদস্য সংখ্যা হল ২৩। দলে রয়েছেন রজত পাটীদার, শামস মুলানি, হার্দিক পাণ্ডেয়া, প্রভসিমরন সিংহ, তনুষ কোটিয়ান, নারায়ণ জগদীশন, তুষার দেশপান্ডে, অংশুল কম্বোজ, বিজয়কুমার বৈশাখ-সহ একাধিক ক্রিকেটার।

একসঙ্গে জাতীয় দল, এ দল ও ঘরোয়া ক্রিকেট:

বোর্ডের এই পরিকল্পনা অনুযায়ী, জাতীয় দলের পাশাপাশি একই সময়ে এ দল ও ঘরোয়া ক্রিকেটের মঞ্চেও খেলবেন ভারতের ক্রিকেটাররা। তাই পাঁচটি প্রতিযোগিতার জন্য এমন ভাবে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে, যাতে একটি দলের সূচির জন্য সমস্যা না হয় অন্য কোনও দলের ম্যাচে। মোট ১৫টি মাঠ ব্যবহার করা হবে ২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এই ক্রিকেট-পর্বে।

আরো পড়ুন: চাকরি হারাবেন অজিত আগরকর! তালিকায় আর কে কে রয়েছেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে