চাকরি হারাবেন অজিত আগরকর! তালিকায় আর কে কে রয়েছেন?
মেয়াদ শেষের পথে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের। চেতন শর্মার জায়গায় ২০২৩ সালের জুলাই মাসে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অজিত আগরকর। বর্তমানে তাঁর যে চুক্তি আছে, আগামী ৪ অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ার কথা আছে।

মেয়াদ শেষের পথে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের। চেতন শর্মার জায়গায় ২০২৩ সালের জুলাই মাসে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অজিত আগরকর। বর্তমানে তাঁর যে চুক্তি আছে, আগামী ৪ অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ার কথা আছে। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল যে, ওয়ান ডে বিশ্বকাপ আগামী বছর থাকায় বাড়তে পারে তাঁর মেয়াদ। যদিও বোর্ডের অভ্যন্তরীণ সূত্রের মতে, আগরকরকে আর প্রধান নির্বাচক হিসেবে রাখতে নারাজ বিসিসিআইয়ের একটি অংশ।
অক্টোবরেই শেষ আগরকরের চুক্তি!
প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অজিত আগরকরের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে একাধিক প্রশ্ন উঠেছে। রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ কি হবে, সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। একই সাথে বিসিসিআই-এর কয়েকজন শীর্ষকতার সঙ্গেও নাকি অজিত আগরকরের মতপার্থক্য তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। এমতাবস্থায় বোর্ডের অন্তরে মতভেদ রয়েছে আগরকরের মেয়াদ বৃদ্ধি নিয়ে।
পার্থিব ও প্রজ্ঞান সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায়!
আগরকরের জায়গায় কাকে নিয়োগ করা হবে, এই ব্যাপারে এখনো পর্যন্ত বিসিসিআইয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোন নাম ঘোষণা করা হয়নি। কিন্তু বোর্ডের সম্ভাব্য তালিকায় বর্তমানে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল আর প্রজ্ঞান ওঝা। অবশেষে তাঁদের দুজনের মধ্যে কেউ দায়িত্ব পান কিনা সেটাই দেখার।
আরো পড়ুন: গম্ভীরের সিদ্ধান্তে কি মোটেও খুশি নয় যুবরাজ? কেন গম্ভীরকে নিয়ে এমন বললেন যুবি?
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা:
ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভারতীয় দল ঘোষণা করেছে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ইরানি কাপের দলও। শুভমান গিলের নেতৃত্বে দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা আর বিরাট কোহলি ১৫ সদস্যের ওয়ান ডে দলে ফিরেছেন। দলে রাখা হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকেও।
নতুন মুখ আকিব নবি আর নমন ধীর:
ওয়ান ডে দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি আর নমন ধীর নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন। ওদিকে চোটের জন্য দল থেকে বাদ পড়ে গিয়েছেন হার্দিক পাণ্ডেয়া। নতুন আর অভিজ্ঞদের মিশ্রণে গঠিত এই দল নিয়েও শুরু হয়ে গিয়েছে আলোচনা চলছে ক্রিকেটমহলে।
নতুন বিতর্ক শামির না থাকা নিয়ে:
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহম্মদ শামি ওয়ান ডে দলে জায়গা না পাওয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও বারবার জাতীয় দলের বাইরে অভিজ্ঞ এই ডানহাতি পেসারকে রাখা হচ্ছে। তাই ফের বিতর্ক তৈরি হয়েছে আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে।
আরো পড়ুন: এই প্রথমবার টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলে জম্মু-কাশ্মীরের নমন ধীর সুযোগ পেলেন, সবার নজর এখন তার দিকেই!




