CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

এই প্রথমবার টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলে জম্মু-কাশ্মীরের নমন ধীর সুযোগ পেলেন, সবার নজর এখন তার দিকেই!

এবার জাতীয় দলের ডাক পেলেন পেসার আকিব নবি। রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় ওয়ান ডে দলে এই প্রথমবার জায়গা পেয়েছেন তিনি।

Naman Dhir Indian team
Naman Dhir Indian team

এবার জাতীয় দলের ডাক পেলেন পেসার আকিব নবি। রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় ওয়ান ডে দলে এই প্রথমবার জায়গা পেয়েছেন তিনি। একই সঙ্গে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা অলরাউন্ডার নমন ধীরও ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন।

আট মাস পর জাডেজা ওয়ান ডে দলে!

ওয়ান ডে দলে দীর্ঘ প্রায় আট মাস পর ফিরলেন রবীন্দ্র জাডেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারি মাসে শেষ বার তিনি এই ফরম্যাটে খেলেছিলেন। এই বাঁহাতি স্পিনার অলরাউন্ডারের প্রত্যাবর্তনে আরও বাড়ল ভারতীয় দলের অভিজ্ঞতা। অন্যদিকে,এখনও পুরোপুরি ফিট নন হার্দিক পাণ্ডেয়া, তাই নীতীশ কুমার রেড্ডিকে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে দলে রাখা হয়েছে।

দুরন্ত ফর্মের পুরস্কার পেলেন নমন ধীর:

এর আগে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে নমন ধীর-কে ওয়ান ডে সিরিজের জন্য নেওয়া হয়েছিল ভারতীয় দলে। সম্প্রতি তিনি শের-ই-পাঞ্জাব টি-২০ লিগে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন। ১০ ম্যাচে ৬৫৫ রান করে নমন সকলের নজর কাড়েন। সেই দুর্দান্ত পারফরম্যান্সের পরই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি জায়গা করে নিলেন জাতীয় ওয়ান ডে দলে।

পেস বিভাগে আকিব নবির সুযোগ:

এর আগে ভারতের টেস্ট দলে আকিব নবি জায়গা পেয়েছিলেন, তবে আন্তর্জাতিক অভিষেক এখনও হয়নি তাঁর। এবার ওয়ান ডে দলে পেস বোলিং বিভাগে আকিবকে রাখা হয়েছে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ আর গুরনূর ব্রারের সঙ্গে। জম্মুওকাশ্মীরের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সের পর এই পেসারের সামনে জাতীয় দলের দরজা খুলে গেল।

ওয়ান ডে দলে রোহিত-বিরাট:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে শুভমন গিল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক হলেন কেএল রাহুল। রোহিত শর্মা আর বিরাট কোহলিও রয়েছেন দলে। এদিকে এই ওয়ান ডে সিরিজের দলে জাসপ্রীত বুমরাকে রাখা হয়নি। ২৭ সেপ্টেম্বর থেকে ওয়ান ডে সিরিজ শুরু হবে।

আরো পড়ুন: অবসর নেওয়া উচিত বৈভব সূর্যবংশীর: সুনীল গাভাস্কার!

টি-২০ দলে বৈভবের মতো তরুণ মুখ!

ওয়ান ডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সেই দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। আর সহ-অধিনায়ক তিলক বর্মা। তরুণ বৈভব সূর্যবংশী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, ময়ঙ্ক যাদবদের মতো ক্রিকেটাররা টি-২০ দলে জায়গা পেয়েছেন।

ভারতের ওয়ান ডে দল:

অধিনায়ক শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সহ-অধিনায়ক কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ,  আকিব নবি, যশস্বী জয়সওয়াল এবং নমন ধীর।

ভারতের টি-২০ দল:

অধিনায়ক শ্রেয়স আইয়ার, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সহ-অধিনায়ক তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব ও ময়ঙ্ক যাদব।

আরো পড়ুন: দীর্ঘ ৩ বছর পরে ভারতের বুকে হবে আইপিএল ২০২৭-এর নিলাম! চলে এল বড় আপডেট!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে