অবসর নেওয়া উচিত বৈভব সূর্যবংশীর: সুনীল গাভাস্কার!
আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ভারত এই সিরিজ নিজেদের দখলে করেছে। যদিও একটি ম্যাচেও বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ।

আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ভারত এই সিরিজ নিজেদের দখলে করেছে। যদিও একটি ম্যাচেও বৈভব সূর্যবংশী-কে সুযোগ না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ। তাঁদের মতে, বৈভব জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও তাঁকে খেলানো হচ্ছে না।
বৈভব সূর্যবংশীর অবসর নিয়ে কী বললেন সুনীল গাভাস্কার?
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুনীল গাভাস্কারের নামে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সুনীল গাভাস্কারের নাম করে ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে, বৈভব সূর্যবংশীর অবসর গ্রহণ করা উচিত। পাশাপাশি সঞ্জু স্যামসনকে খেলানো আর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে টি-২০ দলে ফেরানোর কথাও উল্লেখ হয়।
ভাইরাল পোস্টে কী দেখা গেল?
ভাইরাল হওয়া পোস্টে দেখা যাচ্ছে, শিবম দুবের সঙ্গে মাঠে মজাদার মুহূর্ত কাটাচ্ছেন বৈভব সূর্যবংশী। শিবমের পেশির সাথে নিজের পেশির তুলনা করতে দেখা যায় বৈভবকে। সেই ভিডিও পোস্ট করে লেখা হয়, “বৈভব সূর্যবংশীর অবসর গ্রহণ করা উচিত!”
আরো পড়ুন: দীর্ঘ ৩ বছর পরে ভারতের বুকে হবে আইপিএল ২০২৭-এর নিলাম! চলে এল বড় আপডেট!
বৈভবকে অবসর গ্রহণের পরামর্শ গাভাস্কারের:
পোস্টটি দেখে অনেকেই মনে করেছেন, বৈভবকে অবসর গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার-ই। তবে আসল ঘটনা একেবারেই আলাদা। যে এক্স হ্যান্ডেল থেকে এই পোস্টটি করা হয়েছে, সেটা আদৌ সুনীল গাভাস্কারের ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, পরিবর্তে তাঁর একটি ফ্যান পেজ থেকে এই পোস্ট করা হয়েছে। শিবম আর বৈভবের মজার ভিডিওকে কেন্দ্র করে ওই মন্তব্য করা হয়েছিল শুধুই রসিকতার ছলেই। বৈভবের অবসর গ্রহণ নিয়ে সুনীল গাভাস্কার নিজে এই ধরনের কোনও মন্তব্যই করেননি।
এদিকে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করায় তৃতীয় টি-২০ ম্যাচটি এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। তাই বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে বৈভব সূর্যবংশীকে, এমনি জল্পনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে।
আরো পড়ুন: ২৭ সেপ্টেম্বরের ওডিআই সিরিজে কোন কোন ক্রিকেটারের ভাগ্য ফিরছে?