CSE
Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3620 ZIM-W vs SA-W +0.00%M3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3620 ZIM-W vs SA-W +0.00%M3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%
নিউজ

দীর্ঘ ৩ বছর পরে ভারতের বুকে হবে আইপিএল ২০২৭-এর নিলাম! চলে এল বড় আপডেট!

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৭-এর প্রস্তুতি। প্রাপ্ত তথ্য অনুসারে, ভারতে আয়োজন করা হবে আইপিএল ২০২৭-এর নিলাম। তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম। গত ১৫ সেপ্টেম্বর আয়োজিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

IPL Auction in India
IPL Auction in India

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৭-এর প্রস্তুতি। প্রাপ্ত তথ্য অনুসারে, ভারতে আয়োজন করা হবে আইপিএল ২০২৭-এর নিলাম। তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম। গত ১৫ সেপ্টেম্বর আয়োজিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রসঙ্গত, গত তিন বছর ধরে আইপিএলের নিলাম দেশের বাইরে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু এবার বিসিসিআই ভারতেই নিলাম আয়োজনের অনুমোদন দিয়েছে।

আইপিএল ২০২৭-এর নিলাম হতে পারে ডিসেম্বরে!

চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৭-এর নিলাম। তবে এখনও চূড়ান্ত করা হয়নি নিলামের নির্দিষ্ট তারিখ। একইসঙ্গে গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশের মাটিতে আয়োজিত হবে আইপিএল ২০২৮-এর মেগা নিলাম। ক্রিকবাজের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে এই তথ্য।

কোন শহরে হবে নিলাম, আলোচনা চলছে!

বিসিসিআই আত্মবিশ্বাসী, ভারতে নিলাম আয়োজনের সিদ্ধান্তের পর বাড়বে দর্শকসংখ্যাও। যদিও কোন শহরে নিলাম হবে, সেটা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। সমস্ত সুযোগ-সুবিধা ও ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের বিষয়টি বিবেচনা করে গভর্নিং কাউন্সিল শহর বেছে নেবে। ভারতে বিয়ের মরশুম অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। তাই এমন শহরকেই বেছে নেওয়া হবে, যেখানে পর্যাপ্ত সংখ্যায় ফাইভ স্টার হোটেলের সুবিধা রয়েছে।

শেষবার ভাটিতে আইপিএল নিলামে হয় কোচিতে:

শেষ বার ২০২৩ সালে আইপিএলের নিলাম হয়েছিল কোচিতে। পরের তিন বছর নিলাম হয়েছে দুবাই, জেড্ডা আর আবু ধাবিতে। এ বার সেই নিলাম ভারতে ফিরছে। তবে এটি মিনি নিলাম হবে। পরের বছর মহা নিলাম। সেটা বিদেশে আয়োজন করা হবে বলে ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে।

আরো পড়ুন: ২৭ সেপ্টেম্বরের ওডিআই সিরিজে কোন কোন ক্রিকেটারের ভাগ্য ফিরছে?

বিদেশে নিলামে আপত্তি আইপিএল দলগুলির:

উল্লেখ্য, বিদেশে নিলাম আয়োজন নিয়ে সম্প্রতি আইপিএলের কয়েকটি দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বিদেশে অতিথি-অভ্যাগত ও কর্তাদের যাতায়াতের ব্যাপারে সমস্যা রয়েছে বলে জানায় দলগুলি। আবু ধাবিতে এ বারও নিলাম করার কথা ছিল। কিন্তু দলগুলির দাবি বিবেচনা করে তা আয়োজন করা হবে ভারতেরই কোনও শহরে। যদিও কোন শহরে হবে নিলাম আয়োজিত হবে সেটা এখনও ঠিক হয়নি।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এখনও পর্যন্ত চূড়ান্ত নয়:

গত ১৫ সেপ্টেম্বর মাসের বৈঠকে আইপিএল ২০২৭-এর নিলাম নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এখনও পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে কোনোও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে গভর্নিং কাউন্সিলের পরবর্তী বৈঠকে।

আরো পড়ুন: অনেক অপেক্ষা হল আর নয়, ২০২৬-এই বিয়ে করছেন রিঙ্কু সিং! চেনেন, রিঙ্কুর সাংসদ স্ত্রীকে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে