CSE
Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%
নিউজ

অনেক অপেক্ষা হল আর নয়, ২০২৬-এই বিয়ে করছেন রিঙ্কু সিং! চেনেন, রিঙ্কুর সাংসদ স্ত্রীকে?

আগেই হয়ে গিয়েছিল বাগ্‌দান। এ বার ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ৪ ডিসেম্বর সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু।

Rinku Singh Priya Saroj marriage
Rinku Singh Priya Saroj marriage

আগেই হয়ে গিয়েছিল বাগ্‌দান। এ বার ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ৪ ডিসেম্বর সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু। বিয়ের আসর বসবে লখনউয়ের একটি হোটেলে। অনুষ্ঠানের প্রস্তুতিও ইতিমধ্যেই জোরদার শুরু হয়ে গিয়েছে।

বিয়েতে উপস্থিত থাকবেন ক্রিকেটাররাও!

জানা গিয়েছে যে, রিঙ্কু সিংহ ও প্রিয়া সরোজ-এর বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সঙ্গে উপস্থিত থাকবেন বহু বিসিট অতিথিবর্গ। অনুষ্ঠানে দেখা যেতে পারে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারকেও বলে জানা গিয়েছে।

জুনে বিয়ে হওয়ার কথা ছিল রিঙ্কু-প্রিয়া'র!

প্রিয়া ও রিঙ্কুর বাগ্‌দান হয়েছিল গত বছরের ৮ জুন তারিখে। তাঁদের বিয়ের কথা ছিল চলতি বছরের জুন মাসে। কিন্তু রিঙ্কুর বাবার মৃত্যুর জন্য পিছিয়ে দেওয়া হয় সেই অনুষ্ঠান। অবশেষে সেই বিয়ে হতে চলেছে আগামী ডিসেম্বর মাসেই।

কী ভাবে শুরু হয়েছিল রিঙ্কু-প্রিয়ার প্রেম:

গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে রিঙ্কু প্রিয়া সরোজের সঙ্গে তাঁর প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন যে, সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার ছবি দেখেই তাঁকে ভালো লেগেছিল তাঁর। কিন্তু নিজে থেকেই প্রিয়াকে বার্তা পাঠাবেন কি না, সেই নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। পরে অবশ্য প্রিয়া তাঁর কয়েকটি ছবিতে ‘লাইক’ করার পর সাহস পান রিঙ্কু। অবশেষে তাঁকে বার্তাও পাঠান। তাঁদের নিয়মিত কথা বলা শুরু হয়েছিল সেখান থেকেই। ধীরে ধীরে কথা বলা থেকে দুজনের প্রেমের সম্পর্ক শুরু হয়। আর এবার শীতে শেষমেশ বিয়ে সারছেন তাঁরা বলেই খবর।

আরো পড়ুন: ২৪ ঘন্টায় বৈভব সূর্যবংশীর আয় কত জানেন? সত্যিটা জানলে চমকে যাবেন!

উল্লেখ্য, রিঙ্কুর ব্যক্তিগত জীবনের সঙ্গে বড় বদল হতে পারে তাঁর ক্রিকেট কেরিয়ারে। আইপিএলে আগামী সিজনে কেকেআরের অধিায়ক হবেন কে? পেশাদার ক্রিকেট থেকে অজিঙ্ক রাহানে সরে দাঁড়িয়েছেন। তাই নতুন অধিনায়ক খোঁজার পালা শুরু হয়েছে নাইটদের। এই তালিকায় অনেকের নামই উঠে এসেছে। ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া রয়েছেন সেই তালিকায়। যদিও আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁকে দেখা যাবে কি না, সেই নিয়ে সংশয় রয়েছে।  এরই মধ্যে উঠে এসেছে কেকেআরের ঘরের ছেলে রিঙ্কু সিংহের নাম। বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না সেই প্রস্তাব দিয়েছেন।

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে কি আদৌ জায়গা হবে রোহিত-হার্দিকের?

ট্যাগ:IndiaRinku Singh

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে