ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে কি আদৌ জায়গা হবে রোহিত-হার্দিকের?
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর বাকি। কিন্তু আগামী বছরের বিশ্বকাপে খেলবেন কি ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা? সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়। যদিও দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপে রোহিত নিজে খেলতে চান।

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর বাকি। কিন্তু আগামী বছরের বিশ্বকাপে খেলবেন কি ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা? সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়। যদিও দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপে রোহিত নিজে খেলতে চান। তাই আগামী ২৭ সেপ্টেম্বর রোহিতকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনী বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপে জল্পনা রোহিতকে নিয়ে!
রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ইংল্যান্ড সফরের সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল, তাঁকে এক জাতীয় নির্বাচক জানিয়েছিলেন, এবার ভারতীয় দল ভবিষ্যতের দিকে তাকাতে চায়। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া যদিও পরে সেই দাবি খারিজ করে জানিয়ে দেন, এখনও ভারতের ওয়ানডে পরিকল্পনার অংশ রোহিত শর্মা।
ব্যাট হাতে রোহিতের পারফরম্যান্স!
ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ বলে ২৬ রান করার পর প্রশ্ন আরও বাড়ে রোহিতকে নিয়ে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যথাক্রমে ১৬, ৪৮ ও ৭৯ রান করেন রোহিত শর্মা। যদিও লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে রোহিত বুঝিয়ে দিয়েছেন, বড় ইনিংস খেলার ক্ষমতা এখনও তাঁর রয়েছে।
প্রশ্ন উঠেছে শুভমান গিলের নেতৃত্ব নিয়েও:
রোহিতকে সরিয়ে গত বছর অক্টোবরে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল শুভমান গিলকে। তাঁর ভবিষ্যৎ নিয়ে তারপর থেকেই একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে। সেই বিষয়টি আগামী ২৭ সেপ্টেম্বরের বৈঠকে আবারও আলোচনায় আসতে পারে।
হার্দিককে নিয়ে চিন্তায় নির্বাচকরা:
রোহিতের পাশাপাশি আলোচনা হবে হার্দিক পাণ্ডেয়া-কেও নিয়েও। চোটের কারণে গত আইপিএলের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামতে পারেননি তিনি। আফগানিস্তান সিরিজে নির্বাচিত হলেও, পায়ে চোট পাওয়ায় ছিটকে যান শেষ মুহূর্তে। বর্তমানে তাঁর পুনর্বাসন চলছে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে।
আরো পড়ুন: কোন ১০ ভারতীয়র উপর বিশেষ নজর থাকবে এশিয়ান গেমসে?
হার্দিককে ‘এ’ দলে খেলিয়ে প্রস্তুতির পরিকল্পনা:
হার্দিক মাঠে ফেরার ছাড়পত্র পেতে পারেন আগামী সপ্তাহে। যদিও সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে সুযোগ দেওয়ার পরিবর্তে পুদুচেরিতে ৬ অক্টোবর থেকে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলানোর কথা রয়েছে। নির্বাচকদের লক্ষ্য, আগামী বছরের বিশ্বকাপের কথা চিন্তা করে আপাতত ওয়ানডে ক্রিকেটে হার্দিককে প্রস্তুত করা।
হার্দিকের বিকল্প হিসেবে একাধিক নাম:
তবে সমস্যা রয়েছে হার্দিকের বিকল্প নিয়েও। এশিয়ান গেমসের দলে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, শিবম দুবে আর ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে চোটে রয়েছেন হর্ষ দুবে আর শাহবাজ আহমেদ। এই পরিস্থিতিতে আবারও রবীন্দ্র জাদেজাকে ওয়ানডেতে খেলানোর কথা চিন্তা করা হতে পারে। চলতি বছরের জানুয়ারিতে জাদেজা শেষ ওয়ানডে খেলেছেন। বিকল্প হিসেবে আলোচনায় থাকতে পারে ক্রুণাল পাণ্ডেয়ার নামও।
আরো পড়ুন: বিসিসিআইয়ের বড় দায়িত্ব শচীন-সৌরভকে দেওয়া হোক— এই ক্রিকেটারের বড় আর্জি!




