কোন ১০ ভারতীয়র উপর বিশেষ নজর থাকবে এশিয়ান গেমসে?
২০২৬-এর এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতি চলছে জাপানে। আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই বেশি হার সবচেয়ে বড় ক্রীড়া আসরে মুখোমুখি হতে চলেছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা।

২০২৬-এর এশিয়ান গেমস-এর চূড়ান্ত প্রস্তুতি চলছে জাপানে। আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই বেশি হার সবচেয়ে বড় ক্রীড়া আসরে মুখোমুখি হতে চলেছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। ১১ হাজারেরও বেশি অ্যাথলিট এবারের প্রতিযোগিতায় ৪৩টি খেলায়, ৭১টি বিভাগে ও ৪৬৯টি ইভেন্টে লড়াই করবেন পদকের জন্য।
ভারতীয় দলে অভিজ্ঞ তারকাদের সঙ্গে রয়েছে একঝাঁক তরুণ প্রতিভা। এই প্রথমবার তাঁদের মধ্যে অনেকেই এশিয়ান গেমসের মঞ্চে নামতে চলেছেন। আয়ুষ শেট্টি, সুরুচি ফোগাট, বৈভব সূর্যবংশী, সাক্ষী চৌধুরী, রোহিত যাদবদের মতো তরুণদের দিকে বিশেষ নজর থাকবে।
১০. বেদান্ত মাধবন
এশিয়ান গেমসে সাঁতারে অভিষেক করতে চলেছেন বেদান্ত মাধবন। তিনি দীর্ঘ দূরত্বের সাঁতারে বেশি পরিচিত। কিন্তু এবার ২০০ মিটারের ইভেন্টে তাঁকে দেখা যাবে। এছাড়াও পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ২০০ মিটার ফ্রিস্টাইল আর ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে তিনি অংশগ্রহণ করবেন।
৯. গুরিন্দরভীর সিং
অ্যাথলেটিক্সে প্রথমবার এশিয়ান গেমসে নামটি3 যাচ্ছেন ভারতের অন্যতম তরুণ স্প্রিন্টার গুরিন্দরভীর সিং। রাঁচিতে ফেডারেশন কাপে এই বছরের মে মাসে ১০.১০ সেকেন্ডের গণ্ডি ভাঙা প্রথম ভারতীয় স্প্রিন্টার তিনি। আরও ভালো পারফরম্যান্স করে এশিয়ান গেমসে পদকের জেতার লড়াইয়ে জায়গা করে নিতে চান তিনি।
৮. অনিমেষ কুজুর
ভারতের হয়ে পুরুষদের ১০০ মিটার, ২০০ মিটার আর মিক্সড ৪x১০০ মিটার রিলেতে নামবেন অনিমেষ কুজুর। ২০.৩২ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে জাতীয় রেকর্ড করেছেন তিনি। ২০২৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে ২৩ বছরের এই অ্যাথলিট ব্রোঞ্জ জিতেছিলেন।
৭. অস্মিতা দে
জুডোতে কমনওয়েলথ গেমসে প্রথম ভারতের হয়ে সোনা জিতে ইতিহাস রচনা করে অস্মিতা দে। এবার তাঁর অভিষেক হবে এশিয়ান গেমসে। চিন, জাপান ও মঙ্গোলিয়ার প্রতিযোগীদের বিরুদ্ধে মহিলাদের ৪৮ কেজি বিভাগে। কঠিন লড়াইয়ের মুখে তিনি।
৬. বৈভব সূর্যবংশী
এশিয়ান গেমসে অভিষেকের অপেক্ষায় ভারতীয় ক্রিকেটের আলোচিত তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। তিনি জায়গা পেয়েছেন ভারতের পুরুষ ক্রিকেট দলে। শ্রেয়স আইয়ার দলের নেতৃত্বে থাকবেন, সহ-অধিনায়ক তিলক ভার্মা। যদিও শেষ পর্যন্ত মাত্র ১৫ বছর বয়সী বৈভব একাদশে সুযোগ পাবেন কিনা, সেটাই দেখার।
৫. সুরুচি ফোগাট
সুরুচি ফোগাট, শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে পদক জেতার দাবিদার। গত ১৮ মাসে বিশ্বকাপ আর বিশ্বকাপ ফাইনালে একাধিক সাফল্য পেয়েছেন তিনি। তাই এশিয়ান গেমসের অভিষেকেই বিশেষ নজর থাকবে সুরুচির দিকেই।
৪. সুজিত কালকাল
গত বছর কুস্তিতে সার্বিয়ায় অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয় করে ইতিহাস রচনা করেছিলেন সুজিত কালকাল। এই শিরোপা জেতেন তিনি। এবার প্রথমবার ২৩ বছরের সুজিত এশিয়ান গেমসে মাঠে নামবেন। শেষ ২০টি বাউটে অপরাজিত থাকলে পদকের লড়াইয়ে উঠতে পারেন তিনি।
আরো পড়ুন: বিসিসিআইয়ের বড় দায়িত্ব শচীন-সৌরভকে দেওয়া হোক— এই ক্রিকেটারের বড় আর্জি!
৩. রোহিত যাদব
চোটের জন্য এশিয়ান গেমসে নীরজ চোপড়া অংশ নিতে না পারায়, জ্যাভলিনে বাড়তি নজর থাকবে রোহিত যাদবের উপর। তিনি২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসে শেষ করেছিলেন সপ্তম স্থানে। এবার এশিয়ান গেমসে অভিষেক করে পডিয়ামে জায়গা করে নিতে চান তিনি।
২. আয়ুষ শেট্টি
গত কয়েক মাসে ব্যাডমিন্টনে নজর কেড়েছেন ২১ বছর বয়সী আয়ুষ শেট্টি। পুরুষদের সিঙ্গলসে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে রুপো জয় করে ভারতের হয়ে দীর্ঘ সময় পর উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেন তিনি। বিশ্বের এক নম্বর খেলোয়াড় শি ইউ ছির বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও গুরুত্বপূর্ণ জয় পান আয়ুষ। এবার এশিয়ান গেমসে নজর থাকবে তাঁর দিকেও।
১. সাক্ষী চৌধুরী
অভিষেককারীদের তালিকায় বক্সার সাক্ষী চৌধুরী শীর্ষে রয়েছেন। ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে মহিলাদের ৫১ কেজি বিভাগে সোনা জয় করে তিনি নিজের দক্ষতার প্রমাণ করেছেন। রুবি হোয়াইটকে ফাইনালে হারিয়েছিলেন সাক্ষী।
কমনওয়েলথ গেমসে ভারতীয় দলে জায়গা করে। ইট ৫৪ কেজি থেকে ৫১ কেজি বিভাগে তাঁকে নামতে হয়ে। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপেও জায়গা নিশ্চিত করেছেন সাক্ষী। সেখানে তিনি নিকহাত জারিন আর মিনাক্ষী হুডার মতো প্রতিযোগীদের পরাস্ত করেন।
এশিয়ান গেমসে ভারতের অভিজ্ঞ তারকাদের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হতে চলেছে তরুণ অভিষেককারীদের পারফরম্যান্সও। এই নতুন মুখেরা জাপানে এশিয়ার সেরা প্রতিযোগীদের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, সেটা দেখার অপেক্ষায় পুরো দেশ।
আরো পড়ুন: বৈভবকে নিয়ে সমালোচনা, তাই এবার বৈভবকে জড়িয়েই জবাব দিলেন সঞ্জু!




