CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

বৈভবকে নিয়ে সমালোচনা, তাই এবার বৈভবকে জড়িয়েই জবাব দিলেন সঞ্জু!

দ্বিতীয় টি-২০তে ৭ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে একটি ম্যাচ বাকি থাকতেই ভারত তিন ম্যাচের সিরিজ জয় করল। দিল্লিতে বোলারদের দাপটের পর সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মাত্র ১৪.৫ ওভারেই ১৬০ রানের লক্ষ্য টপকে গিয়েছে টিম ইন্ডিয়া।

Sanju Samson innings vs Afghanistan
Sanju Samson innings vs Afghanistan

দ্বিতীয় টি-২০তে ৭ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে একটি ম্যাচ বাকি থাকতেই ভারত তিন ম্যাচের সিরিজ জয় করল। দিল্লিতে বোলারদের দাপটের পর সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা-র ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মাত্র ১৪.৫ ওভারেই ১৬০ রানের লক্ষ্য টপকে গিয়েছে টিম ইন্ডিয়া।

ব্যাটিং ব্যর্থতার জের, ১৫৯ রানেই থামল আফগানরা!

টস হেরে গিয়ে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল আফগানিস্তান। শূন্য রানে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। ৩৩ বলে ইব্রাহিম জাদরান ৩৭ রান করলেও কার্যত ব্যর্থ হয় আফগান মিডল অর্ডার। একটা সময় ১০০ রানেই ৬ উইকেট তারা হারিয়ে ফেলে। সেখান থেকেই রশিদ খান ১৬ বলে ২৮ ও মোহাম্মদ নবী ১৪ বলে ২০ রান করে ১৫৯ রানে দলকে পৌঁছে দেন। ভারতের হয়ে ৩টি উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি।

সঞ্জু-অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে দারুন সূচনা ভারতের!

আফগানিস্তানের গড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম থেকেই ভারতের দুই ওপেনার মাঠে ঝড় তোলেন। মাত্র ২২ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। এই ইনিংসের সৌজন্যে টি-২০-তে ওপেনার হিসেবে তিনি এক হাজার রানও পূর্ণ করেন। অন্যদিকে ১৯ বলে ৩৯ রান করে অভিষেক শর্মা ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন। মাত্র ৭.১ ওভারেই ভারত ১০০ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

আরো পড়ুন: ১০০ করেও শেষ রক্ষা হল না, বিশ্বকাপের দল থেকে 'ছাঁটাই' ভারতের এই তারকা ওপেনার!

রশিদের স্পিনেও থামাতে পারেনি ভারতের জয়যাত্রা:

এরপর ঈশান কিষান আর শ্রেয়স আইয়ার, রশিদ খানের স্পিনে  কিছুটা সমস্যায় পড়েন। কিন্তু তাতে ভারতের জয় আটকানো সম্ভব হয়নি। বল হাতে রশিদ ৩ উইকেট নিলেও ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই ছিল পুরোপুরি। শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে, ৭ উইকেটে ম্যাচ জয় করে নেয়।

বৈভবকে বসিয়ে সুযোগ পেয়ে মাঠে জ্বলে উঠলেন সঞ্জু:

তবে বৈভব সূর্যবংশী এদিন খেলবেন কি না, সেই নিয়ে ম্যাচের আগে জল্পনা চললেও তাঁকে শেষ পর্যন্ত একাদশে রাখা হয়নি এবারপরিবর্তে। তাঁর বদলে সঞ্জু স্যামসন আরও একটি সুযোগ পান। আর সেই সুযোগকেই বড় রান করে তিনি কাজে লাগালেন। দ্বিতীয় ম্যাচ জয় করে একটি ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ নিজেদের দখলে করে নিল।

আরো পড়ুন: রোহিত শর্মাকে চাপে ফেলতে কোন তরুণের উপর ভরসা রাখছেন গম্ভীর? বিশ্বকাপের আগে নতুন 'সমীকরণ' প্রস্তুত!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে