১০০ করেও শেষ রক্ষা হল না, বিশ্বকাপের দল থেকে 'ছাঁটাই' ভারতের এই তারকা ওপেনার!
আর মাত্র এক বছর, তারপরেই শুরু হবে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৭। বিশ্বকাপের জন্য এখন থেকেই শক্তিশালী দল গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ রোহিত শর্মা আর বিরাট কোহলির সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে শুভমন গিলের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়েই ট্রফি জয়ের রূপরেখা তৈরি করতে ব্যস্ত ভারত। কিন্তু কী হবে যশস্বীর?

আর মাত্র এক বছর, তারপরেই শুরু হবে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৭। বিশ্বকাপের জন্য এখন থেকেই শক্তিশালী দল গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ রোহিত শর্মা আর বিরাট কোহলি-র সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে শুভমন গিলের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়েই ট্রফি জয়ের রূপরেখা তৈরি করতে ব্যস্ত ভারত।
যশস্বীকে নিয়ে বাড়ছে টিম ইন্ডিয়ার সংশয়!
যদিও এমন কয়েকজন ক্রিকেটার ভারতীয় দলে রয়েছেন, যাঁদের বিশ্বকাপের মূল দলে জায়গা করে নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। যোগ্যতা আর পারফরম্যান্স থাকা সত্ত্বেও দলীয় কম্বিনেশনের সঙ্গে না মেলায় বাদ বা হতে পারে তাঁদেরকে। আর তাঁদের মধ্যে অন্যতম আক্রমণাত্মক হলেন ক্রিকেটার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেও ওয়ানডে দল থেকে তিনি বাদ পড়েছেন। তার পর থেকেই নতুন আলোচনা শুরু হয়েছে নির্বাচকদের দল নির্বাচন নিয়ে।
রোহিত থাকলে যশস্বীর সুযোগ পাওয়া কঠিন!
যশস্বীর শৈশবের কোচ জ্বালা সিং এক সাক্ষাৎকারে জানান, যদি আরও দীর্ঘদিন রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেট চালিয়ে যান, তাহলে বিশ্বকাপের দলে যশস্বীর সুযোগ পাওয়া বড় কঠিন হয়ে পড়বে। কারণ ইতিমধ্যেই রোহিত ২০২৭ বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সেক্ষেত্রে অধিনায়ক শুভমন গিলের সঙ্গে রোহিতকেই ইনিংস শুরু করতে দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে।
আরো পড়ুন:সৌরভ, যুবরাজের দলে এবার এন্ট্রি নিচ্ছেন শ্রীলঙ্কার এই 'তুখোড়' পেসার, জমে যাবে আইপিএলের আসর!
রোহিত-শুভমনের জুটিতে মহা সমস্যায় যশস্বী:
রোহিত ও শুভমনের এই শক্তিশালী ওপেনিং জুটি থাকার কারণে যশস্বীর জন্য টপ অর্ডারে জায়গা পাওয়া অনেক কঠিন। তার উপর একাধিক তারকা ক্রিকেটারের উপস্থিতি রয়েছে মিডল অর্ডারেও। তাই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে একাদশে যশস্বী সুযোগ পাবেন, এমন সম্ভবনা আপাতত কম বলেই তাঁর কোচ মনে করছেন।
ব্যাকআপ হিসেবে যশস্বীকে চান কোচ:
যদিও কোচ জ্বালা সিংয়ের মতে, অন্তত বিশ্বকাপের মূল ১৫ সদস্যের স্কোয়াডে যশস্বীকে রোহিতের ব্যাকআপ হিসেবে রাখা উচিত। তাঁর মতে, বিশ্বকাপের প্রতি ভেন্যুতে সমানভাবে সফল নাও হতে পারেন একই ক্রিকেটাররা। তাই যশস্বী শক্তিশালী বিকল্প হিসেবে দলে থাকলে আরও মজবুত হবে ভারতের বেঞ্চ শক্তি। যদিও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন নির্বাচকরা, সেই নিয়েই এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে।
আরো পড়ুন: বৈভব বাদ, তাই এই ক্রিকেটারের স্ত্রী অবাক, বৈভবের জন্য ভারতীয় নির্বাচকদের দিকে আঙ্গুল তুললেন তিনি!




