বৈভব বাদ, তাই এই ক্রিকেটারের স্ত্রী অবাক, বৈভবের জন্য ভারতীয় নির্বাচকদের দিকে আঙ্গুল তুললেন তিনি!
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে বৈভব সূর্যবংশীকে প্রথম একাদশে না রাখায় প্রশ্ন উঠেছে ভারতীয় দল পরিচালন সমিতির এমন সিদ্ধান্ত নিয়ে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে বৈভব সূর্যবংশী-কে প্রথম একাদশে না রাখায় প্রশ্ন উঠেছে ভারতীয় দল পরিচালন সমিতির এমন সিদ্ধান্ত নিয়ে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত নিজেও বিস্মিত এই ভেবে যে, জিম্বাবোয়ের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা বৈভব কিভাবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে সুযোগ পেল না?
বৈভবের বদলে ওপেন করেছেন সঞ্জু এবং অভিষেক!
জ়িম্বাবোয়ের বিপক্ষে সিরিজ়ে ১৯৬.১০ স্ট্রাইক রেটে বৈভব ১৫১ রান করেছিলেন। দারুন পারফরম্যান্সের সৌজন্যে সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। তবে তারপরেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বসিয়ে রাখা হচ্ছে বৈভবকে। আর বদলে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা শুরু করেন ভারতের ইনিংস। যদিও সঞ্জু স্যামসন ব্যর্থ হতেই প্রশ্ন উঠছে প্রথম একাদশ নির্বাচন নিয়ে।
বৈভবকে কেন বাদ দেওয়া হল, প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত!
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত দল পরিচালন সমিতির সিদ্ধান্তের বিরোধিতা করে সমালোচনা করেছেন। তিনি বলেন, ম্যাচের ফেরার পুরস্কার অর্জন করার পরে বৈভব সূর্যবংশীকে কি জন্য বাদ দেওয়া হল তিনি সেটা বুঝতে পারছেন না। তিনি মনে করেন, বৈভবের সঙ্গে সঠিক ব্যবহার করছে না পরিচালন সমিতি। পরের ম্যাচে সুযোগ পেলেও, তাঁর আত্মবিশ্বাসে আঘাত করতে পারে বারবার বাদ পড়ার এই আশঙ্কা।
আরো পড়ুন: রোহিত শর্মাকে চাপে ফেলতে কোন তরুণের উপর ভরসা রাখছেন গম্ভীর? বিশ্বকাপের আগে নতুন 'সমীকরণ' প্রস্তুত!
সঞ্জুকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে, বলছেন শ্রীকান্ত:
তবে শুধুমাত্র বৈভব নয়, শ্রীকান্ত সঞ্জু স্যামসনকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ছেলে খেলা করা হচ্ছে সঞ্জুকে নিয়ে। এক দুটি ম্যাচ খেলিয়ে কোন ক্রিকেটারকে আবারো বাদ দেওয়া অনুচিত। সঞ্জুকে পরপর কয়েকটি ম্যাচের সুযোগ দেওয়া হোক, আর তা না হলে ধারাবাহিকভাবে খেলার সুযোগ দেওয়া হোক বৈভব সূর্যবংশীকে।
শ্রীকান্তের মতে, প্রথম একাদশ থেকে বারবার বাদ পড়লে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যেতে পারে। আত্মবিশ্বাসের ঘাটতি মানেই তার প্রভাব সরাসরি পড়বে পারফরমেন্সে। শেষমেষ এর ক্ষতি পোহাতে হবে ভারতীয় দলকে।
আরো পড়ুন: ১২ কোটি টাকার ক্ষতি করিয়ে ফের ঋষভ পন্থের সাথেই নৈশভোজে যেতে চান লখনউ মালিক গোয়েন্কা!




