রোহিত শর্মাকে চাপে ফেলতে কোন তরুণের উপর ভরসা রাখছেন গম্ভীর? বিশ্বকাপের আগে নতুন 'সমীকরণ' প্রস্তুত!
ওয়ানডে বিশ্বকাপ এক বছর পরেই। তার আগে টিম ইন্ডিয়া শুরু করে দিয়েছে দল গুছিয়ে নেওয়ার কাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর থেকে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

ওয়ানডে বিশ্বকাপ এক বছর পরেই। তার আগে টিম ইন্ডিয়া শুরু করে দিয়েছে দল গুছিয়ে নেওয়ার কাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর থেকে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজে নিয়মিত দলের বাইরে থাকা পাঁচ ক্রিকেটারের ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রোহিতের বিকল্প হিসেবে দেখা যেতে পারে যশস্বীকে!
সবার আগে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আলোচনায় রয়েছেন। টেস্ট দলে তিনি নিয়মিত হলেও, এখনও জায়গা পাকা করতে পারেননি ওয়ানডেতে। তবে শেষ তিনটি ওয়ানডের মধ্যেভিযশস্বী দুটিতেই সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফেরানো হতে পারে তাঁকে। শুভমান গিলের সাথে ওপেন করলে তৈরি হবে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনও। প্রথম একাদশে রোহিত শর্মা থাকলেও, তাঁর বিকল্প হিসেবে যশস্বীকে প্রস্তুত করে রাখা হতে পারে বলে খবর।
যশস্বীকে দলে রাখতে চান কোচ:
সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে। এমনকী বিসিসিআইও এই বিষয়ে মুখ খুলেছে। তাই অনেকেই মনে করছেন, ভবিষ্যতের জন্য যশস্বীকে দলে রেখে কোচ গৌতম গম্ভীর আর প্রধান নির্বাচক অজিত আগরকর বার্তাও দিতে পারেন।
প্রত্যাবর্তনের সম্ভাবনা জাদেজা-সিরাজের!
এই সিরিজে ঋষভ পন্থকেও ফেরানো হতে পারে। যদিও তাঁকে বিশ্বকাপের পরিকল্পনায় কেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ঈশান কিষানরা এশিয়ান গেমসে থাকায়, বিকল্প হিসেবে পন্থকে প্রস্তুত করে রাখার পরিকল্পনা নির্বাচকদের মাথায় থাকতে পারে।
আরো পড়ুন:ফের অধিনায়কত্বের 'মুকুট' মাথায় উঠতে চলেছে মহম্মদ সিরাজের, কোন দলের হয়ে খেলবেন সিরাজ?
রুতুরাজের সামনে বড় সুযোগ রয়েছে:
রবীন্দ্র জাদেজা দুইটি ওয়ানডে সিরিজে অনুপস্থিত থাকার পর তাঁকেও ফেরানো হতে পারে বলে খবর। জল্পনা রয়েছে তাঁর অবসর নিয়েও। একই পরিস্থিতি মহম্মদ সিরাজের ক্ষেত্রেও। তাঁকে আবারো সুযোগ দেওয়া হতে পারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
বিশ্বকাপের আগে যাচাই ক্রিকেটারদের:
এছাড়া রুতুরাজ গায়কোয়াড় দলে জায়গা পেতে পারেন। সুযোগ পেলেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেও পরবর্তী সময়ে তাঁকে ব্রাত্য থাকতে হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রুতুরাজকে চার নম্বরে শ্রেয়স আইয়ারের বিকল্প হিসেবে মাঠে নামতে দেখা হতে পারে। কারণ ভারতীয় দলকে শ্রেয়স এশিয়ান গেমসে নেতৃত্ব দেবেন। তাই বিশ্বকাপের আগে এই সিরিজে যাচাই করে একাধিক ক্রিকেটারকে মাঠে নামতে চাইবেন নির্বাচকরা।
আরো পড়ুন: এবার ক্রিকেট থেকেই রোহিত শর্মাকে ব্যান করে দিতে পারে বিসিসিআই? সামলে এল চমকে দেওয়া কারণ!




