এবার ক্রিকেট থেকেই রোহিত শর্মাকে ব্যান করে দিতে পারে বিসিসিআই? সামলে এল চমকে দেওয়া কারণ!
ভারতীয় ক্রিকেট থেকে রোহিত শর্মাকে কি আজীবনের জন্য নির্বাসিত করতে পারে বিসিসিআই? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই জল্পনাকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ভারতীয় ক্রিকেটের এই তারকা টেলিভিশনে সনির ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’ শোয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে অভিষেক করতে চলেছেন।

ভারতীয় ক্রিকেট থেকে রোহিত শর্মাকে কি আজীবনের জন্য নির্বাসিত করতে পারে বিসিসিআই? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই জল্পনাকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ভারতীয় ক্রিকেটের এই তারকা টেলিভিশনে সনির ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’ শোয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে অভিষেক করতে চলেছেন। এই টেলিভিশন শো'য়ে অংশ নেওয়ার জন্যই নাকি বোর্ডের সাথে তাঁর বাণিজ্যিক চুক্তি ভঙ্গ হয়েছে।
বিসিসিআইয়ের বাণিজ্যিক চুক্তি ভাঙছেন রোহিত!
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। তাতে বলা হচ্ছে যে, চুক্তি ভঙ্গের অভিযোগে বিসিসিআই রোহিত শর্মা-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এমনকী ক্রিকেট থেকে তাঁকে নির্বাসিত কিংবা আজীবন নাকি ব্যানও করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা কিংবা নিশ্চিত তথ্য সামনে আসেনি।
রোহিতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে বোর্ড!
আদতে, ভারতীয় ক্রিকেটারদের সাথে বিসিসিআইয়ের বিভিন্ন ধরনের বাণিজ্যিক এবং পেশাদার চুক্তি থাকলেও, টেলিভিশন শোতে কোনও ক্রিকেটার অংশ নিলেই তাঁকে শাস্তি কিংবা আজীবন নির্বাসনের মুখে পড়তে হবে, এই ধরনের নির্দিষ্ট কোনোও নিয়মের কথা বর্তমানে প্রকাশ্যে আসেনি। তাই শুধুমাত্র টেলিভিশন শোয়ের জন্য রোহিতের ক্রিকেট কেরিয়ার নষ্ট হওয়ার যে দাবি ছড়িয়ে পড়েছে, প্রশ্ন থেকেই যাচ্ছে তার সত্যতা নিয়ে।
আরো পড়ুন: টেস্টে তেণ্ডুলকরের এতদিনের রেকর্ড নিমেষেই ভেঙে দিলেন এক 'বিদেশী'!
শোয়ে অংশ নিয়েল নিষেধাজ্ঞায় রোহিত?
এদিকে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিত শর্মা ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই সিরিজে তাঁকে খেলতে দেখা যেতে পারে ভারতীয় দলের হয়ে। যদিও দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়ে ধরেই আলোচনা চলছে। বিশেষ করে তিনি ২০২৭ সালের বিশ্বকাপে ভারতীয় দলের অংশ হবেন কি না, সেই ব্যাপারে কোনোও নিশ্চয়তা নেই।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতিতে রোহিত:
ইতিপূর্বে রোহিত নিজেই জানান, এখনই ওয়ানডে ক্রিকেট থেকে রোহিত সরে যাচ্ছেন না। এখনও যথেষ্ট সময় রয়েছে বিশ্বকাপের আগে, বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ২০২৭ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
সুতরাং, সব মিলিয়ে বলা যায়, বিসিসিআই রোহিত শর্মাকে আজীবন ব্যান করতে পারে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের জল্পনা শুরু হলেও, তার পক্ষে এই মুহূর্তে কোনও সরকারি নিশ্চয়তা আসেঞ্জ। তাঁর ফিটনেস, পারফরম্যান্স আর ২০২৭ বিশ্বকাপের পূর্বে দলের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করছে রোহিতের ভবিষ্যৎ।
আরো পড়ুন: একেই বলে ভাগ্য, KKR-এর এই তারকা ক্রিকেটার কোটি কোটি টাকা পেলেন!




