CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

একেই বলে ভাগ্য, KKR-এর এই তারকা ক্রিকেটার কোটি কোটি টাকা পেলেন!

টি-২০ ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন। এবার তাঁকেই প্রতি সিজনে ৬ লক্ষ অস্ট্রেলীয় ডলারের চুক্তিতে মেলবোর্ন স্টার্স দলে নিয়েছে। ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ৪ কোটি ১২ লক্ষ টাকা।

Finn Allen Melbourne Stars
Finn Allen Melbourne Stars

টি-২০ ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন। এবার তাঁকেই প্রতি সিজনে ৬ লক্ষ অস্ট্রেলীয় ডলারের চুক্তিতে মেলবোর্ন স্টার্স দলে নিয়েছে। ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ৪ কোটি ১২ লক্ষ টাকা। বিগ ব্যাশ লিগের ইতিহাসে এই চুক্তির মধ্য দিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড করেছেন অ্যালেন। কোন কোন রেকর্ড ভাঙলেন তিনি?

বিগ ব্যাশে KKR তারকা ভাঙলেন বেন স্টোকসের রেকর্ড!

কয়েক সপ্তাহ আগেই বেন স্টোকস অ্যাডিলেড স্ট্রাইকার্সে ৫ লক্ষ অস্ট্রেলীয় ডলারের চুক্তিতে যোগ দিয়ে বিগ ব্যাশের সবচেয়ে দামি ক্রিকেটার হন। এবার অ্যালেনকে দলে নিতে মেলবোর্ন স্টার্স স্টোকসের থেকেও বেশি অর্থ খরচ করেছে। তাই বিগ ব্যাশের সবচেয়ে দামি ক্রিকেটার এখন অ্যালেন।

পার্থ ছেড়ে অ্যালেন এখন মেলবোর্নে যোগ দিলেন!

গত দুই সিজন পার্থ স্কর্চার্সের হয়ে ফিন অ্যালেন বিগ ব্যাশ খেলেছেন। এবার পার্থের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি যোগ দিচ্ছেন মেলবোর্ন স্টার্সে। অ্যালেনকে দলে নেওয়ার দৌড়ে পার্থ স্কর্চার্স আর অ্যাডিলেড স্ট্রাইকার্সকেও সরিয়ে দিল স্টার্স। রিপোর্ট অনুযায়ী, দুই দলের প্রস্তাবের তুলনায় মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজিটি বেশি অর্থ দিতে রাজি ছিল।

টি-২০ ক্রিকেটে বিধ্বংসী অ্যালেন:

অ্যালেন বিশ্বের একাধিক ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে নিজের বিস্ফোরক ব্যাটিং দক্ষতার ছাপ রেখেছেন। তিনি খেলেছেন দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট, বিগ ব্যাশ, আইপিএল আর পাকিস্তান সুপার লিগের মতো প্রতিযোগিতায়।

অ্যালেনের স্কোর:

এখনও পর্যন্ত ২১৫টি টি-২০ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৬০২৪ রান। ব্যাটিং গড় ২৯.৮২ হলেও স্ট্রাইক রেট—১৭৬.৫০ তাঁর সবচেয়ে বড় শক্তি। তালিকায় সাতটি শতরান ও ৩৬টি অর্ধশতরানও রয়েছে। টি-২০ ক্রিকেটে ১৫১ রান হল তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

আরো পড়ুন: বিরাট কোহলিকে আবার দেখা যাবে দিল্লির হয়েই খেলতে? এই সংস্থার কথাতেই জল্পনা ছড়াল!

গত মরসুমেও দুরন্ত পারফরম্যান্স করেন অ্যালেন:

২০২৫-২৬ সিজনে পার্থ স্কর্চার্সের হয়ে অ্যালেন ১১টি ম্যাচ খেলেছিলেন। সেখানে ৪২.৩৬ গড়ে ৪৬৬ রান করেন তিনি। একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তাঁর বাজারদর সেই দুরন্ত পারফরম্যান্সের পরই যে আরও বেড়েছে, সেটা স্পষ্ট।

আরও শক্তিশালী হল মেলবোর্ন স্টার্স:

মেলবোর্ন স্টার্সের দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কাস স্টোইনিসের মতো তারকা ক্রিকেটার। এবার এলেন ফিন অ্যালেন। ফলে আরও শক্তিশালী হয়ে উঠল স্টার্সের ব্যাটিং লাইনআপ। পাওয়ারপ্লেতে অ্যালেনের আগ্রাসী ব্যাটিংয়ের জন্যই বিপুল অর্থ খরচ করেছে মেলবোর্ন স্টার্স। এই কিউয়ি ওপেনার এখন বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার

আরো পড়ুন: IPL 2027: ধোনির পছন্দকেই দেওয়া হবে প্রাধান্য, সিএসকের হেড কোচ হিসেবে মাহির প্রথম পছন্দ কে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে