IPL 2027: ধোনির পছন্দকেই দেওয়া হবে প্রাধান্য, সিএসকের হেড কোচ হিসেবে মাহির প্রথম পছন্দ কে?
আইপিএল ২০২৭-এর (IPL 2027) আগে বিরাট পরিবর্তনের পথে হাঁটল চেন্নাই সুপার কিংস। দীর্ঘ ১৮ বছরের সফল অধ্যায় শেষ করে স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর কোচিং কাঠামো নতুন করে ঢেলে সাজানোর পথে হাঁটল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল সিএসকে। কিন্তু এবার কাকে হেড কোচ করা হবে?

আইপিএল ২০২৭-এর আগে বিরাট পরিবর্তনের পথে হাঁটল চেন্নাই সুপার কিংস। দীর্ঘ ১৮ বছরের সফল অধ্যায় শেষ করে স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর কোচিং কাঠামো নতুন করে ঢেলে সাজানোর পথে হাঁটল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল সিএসকে।
কোন ভারতীয় কঠিন হাতেই সিএসকের দায়িত্ব দিতে চান ধোনি!
বিভিন্ন রিপোর্ট বলছে, শুধুমাত্র নতুন হেড কোচ নিয়োগ করা নয়, পুরো কোচিং ইউনিটেই সিএসকে পরিবর্তন আনতে চাইছে। তার মধ্যেই নতুন হেড কোচ কে হবেন তা নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। রিপোর্টে দাবী করা হয়েছে যে, একজন ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়ার পক্ষপাতী মহেন্দ্র সিং ধোনি।
হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেমাং বাদানি!
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে, স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় হেমাং বাদানি হেড কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে ও সিএসকে-র পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণাই করা হয়নি। তাই বাদানির নিয়োগ এখনও পর্যন্ত নিশ্চিত নয়।
আরও পড়ুন- বয়স ৩৫, ক্রিকেট জীবনে এখনও অনেক কিছু করা বাকি— মাঠে ফেরার জন্য ছটফট করছেন বরুণ!
কী বলছে সর্বশেষ রিপোর্ট?
ইতিপূর্বে আলোচনায় এসেছিল প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান আর সিএসকে-র বর্তমান ব্যাটিং কোচ মাইকেল হাসির নাম। তবে সর্বশেষ রিপোর্ট অনুসারে, সিএসকের পক্ষ থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতীয় কোচকেই।
হেমাং বাদানির অভিজ্ঞতা:
কোচিংয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে হেমাং বাদানির। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে তিনি কাজ করেছেন। তিনি বিভিন্ন টি-২০ দলের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।
শুধুমাত্র আইপিএলে সিএসকে'র জন্য থাকবেন এমন কোচ চান ধোনি:
রিপোর্ট বলছে, এমন একজন কোচ নিয়োগ করতে চান ধোনি, যিনি মূলত আইপিএলে সিএসকে'র উন্নতিতেই মনোযোগ দেবেন। কারণ এতদিন ফ্লেমিং সিএসকে-র মালিকানাধীন একাধিক টি-২০ দলের সঙ্গে কোচিংয়ের দায়িত্বেও যুক্ত ছিলেন। তবে ইতিমধ্যেই জবর্গ সুপার কিংসের হেড কোচ হিসেবে আলবি মর্কেলের নাম ঘোষণা করা হয়েছে।
তাই মনে করা হচ্ছে, হেমাং বাদানি দায়িত্ব নিলে মূলত আইপিএলের চেন্নাই সুপার কিংস দলকেই প্রশিক্ষণ দেওয়া তাঁর কাজ হবে। একই সাথে বড়সড় রদবদল হতে পারে কোচিং ইউনিটেও।
আরও পড়ুন- বিদেশে গিয়েও শান্তি নেই পাক ক্রিকেট দলের, ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পড়তেই হোটেলে বন্দি পাক দল!
যদিও আইপিএল ২০২৭-এ (IPL 2027) মাঠে নামবেন কি মহেন্দ্র সিং ধোনি? সেই নিয়ে কিছুই এখনও স্পষ্ট নয়। নতুন হেড কোচ নিয়োগে ধোনির মতামত গুরুত্বপূর্ণ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সিএসকে-র মালিকপক্ষের।




