বিদেশে গিয়েও শান্তি নেই পাক ক্রিকেট দলের, ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পড়তেই হোটেলে বন্দি পাক দল!
ইংল্যান্ডে খেলতে গিয়ে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল রীতিমত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা পাকিস্তানি ক্রিকেটারদের শরণার্থী মনে করে তাঁদের হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। হঠাৎ বিক্ষোভের জন্য হোটেলের মধ্যেই বেশ কিছুটা সময় থাকতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের।

ইংল্যান্ডে খেলতে গিয়ে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল রীতিমত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা পাকিস্তানি ক্রিকেটারদের শরণার্থী মনে করে তাঁদের হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। হঠাৎ বিক্ষোভের জন্য হোটেলের মধ্যেই বেশ কিছুটা সময় থাকতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের। কেন এমন অবস্থার মুখোমুখি হলে পাক ক্রিকেট দল?
ব্রিটেনে অভিবাসন বিরোধী আন্দোলন দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির!
ব্রিটেনে সম্প্রতি অভিবাসনবিরোধী বিক্ষোভ নতুন করে শুরু হয়েছে। এই আন্দোলন চলছে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির নেতৃত্বে। আন্দোলনে মূলত ক্ষোভ প্রকাশ করা হচ্ছে অভিবাসন নীতি নিয়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ব্রিটেনে এসে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ বসবাস করছেন। তাঁদের স্লোগানের মধ্যে শোনা যাচ্ছে, ‘আমাদের দেশ ফিরিয়ে দাও’ ও ‘আমরা আমাদের দেশকে ফিরে পেতে চাই।’
বিক্ষোভের নিশানায় রয়েছেন কারা?
পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এই বিক্ষোভের নিশানায় রয়েছে। আর এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ইংল্যান্ড সফরে রয়েছে। দলের সদস্যরা থাকছিলেন পোর্টসমাউথের কসমহ্যাম এলাকার একটি ম্যারিয়ট হোটেলে।
ভুয়ো তথ্যের ভিত্তিতে শুরু বিক্ষোভ:
মঙ্গলবার হঠাৎই ওই হোটেলের সামনে জড়ো হন মুখোশধারী বেশ কয়েকজন অভিবাসন বিরোধী বিক্ষোভকারী। সূত্রে জানা গিয়েছে, কোনো ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল তাঁদের মধ্যে। একটি গোটা ক্রিকেট দল নাকি বেআইনিভাবে ইংল্যান্ডে প্রবেশ করেছে। এমনটাই জানতো তারা। সেই খবরের ভিত্তিতেই বিক্ষোভ শুরু হয়।
আরো পড়ুন: কপালে একরাশ চুমু, এ কার সাথে প্রেম করছে বৈভব? সত্যিটা ফাঁস হতেই 'ভয়ানক' কান্ড...!
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ:
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে বুঝতে পেরেই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের তাঁরা জানান, হোটেলে থাকা ব্যক্তিরা কোনও বেআইনি অনুপ্রবেশকারী নন। বরং পাকিস্তানের জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য তাঁরা। সরকারি সফরেই তাঁরা ইংল্যান্ডে রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক উদারপন্থী কাউন্সিলরও বিক্ষোভকারীদের বিষয়টি বুঝিয়েছেন।
অবশেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে পাকিস্তান দল। ঘটনার পর ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ব্যাপারে উদ্যোগী হয়েছে।
আরো পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই চলে এল খারাপ খবর, ছিটকে গেলেন হর্ষিত রানা!




