কপালে একরাশ চুমু, এ কার সাথে প্রেম করছে বৈভব? সত্যিটা ফাঁস হতেই 'ভয়ানক' কান্ড...!
দলীপ ট্রফির ফাইনালে ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী খেলেছেন পূর্বাঞ্চলের হয়ে। ব্যাট হাতে প্রথম ইনিংসে নজর কাড়লেও, দ্বিতীয় ইনিংসে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে মাত্র ৮ রান করে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিহারের এই তরুণ ক্রিকেটারকে ঘিরে বেশ কিছু ছবি।

দলীপ ট্রফির ফাইনালে ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী খেলেছেন পূর্বাঞ্চলের হয়ে। ব্যাট হাতে প্রথম ইনিংসে নজর কাড়লেও, দ্বিতীয় ইনিংসে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে মাত্র ৮ রান করে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিহারের এই তরুণ ক্রিকেটারকে ঘিরে বেশ কিছু ছবি। ভাইরাল ছবিতে বৈভবের মতোই দেখতে এক কিশোরের সঙ্গে এক সুন্দরী তরুণীকে দেখা যাচ্ছে। আর সেই ছবিকে নিয়েই শুরু জল্পনা—তবে কি লুকিয়ে প্রেম করছেন বৈভব?
মিরর সেলফিতে বৈভবের সঙ্গে ওটা কে?
২০২৫ সালের আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করারপর থেকেই বৈভব সূর্যবংশী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে। মাঠের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। এবার কৌতূহলকে আরও বাড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি মিরর সেলফি।
আরও পড়ুন- আইসিসির র্যাঙ্কিংয়ে ভারতের মেয়েদের দাপট চোখে পড়ার মতো, দেখে নিন কে কোন স্থানে রয়েছে!
হুবহু বৈভবের মতো দেখতে কিশোরের পাশে তরুণী!
ভাইরাল ছবিগুলিতে এক তরুণীর পাশে বৈভবের মতোই অবিকল চেহারার এক কিশোরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একটি ছবিতে তরুণীর কপালে ওই কিশোরকে চুম্বন করতেও দেখা যাচ্ছে। ছবিগুলি সামনে আসতেই অনেকেই ধরে নিয়েছেন যে, ওই কিশোরই হরণ বৈভব। কমেন্ট বক্সে কেউ কেউ আবার তাঁকে নিয়ে মজাও করতে করেছেন। কেউ লিখেছেন, বৈভব নাকি বড় হয়ে গেছে।
ছবিগুলোর সত্যতা যাচাই করে কী জানা গেল?
এবার ছবিগুলির সত্যতা যাচাই করতে গিয়ে সামনে এল আসল তথ্য। জানা গিয়েছে, ভাইরাল হওয়া ছবিগুলি আদৌ বাস্তব নয়। ওই ছবিগুলি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। ছবিতে থাকা বৈভবের মতো দেখতে কিশোর তিনি নন। তাই প্রেমের যে জল্পনা শুরু হয়েছে তার কোন ভিত্তি নেই।
আরও পড়ুন- বৈভব এখন 'DRS মাস্টার', আর কত প্রতিভা রয়েছে বসবেবির?
বর্তমানে মাত্র ১৫ বছর বয়সী বৈভবের মূল লক্ষ্য হল ক্রিকেট। ব্যক্তিগত জীবনে তিনি যে কোন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন কোন তথ্য সামলে কোনদিনই আসেনি। তাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিগুলিকে কেন্দ্র করে বৈভবের প্রেমের সম্পর্ক নিয়ে কিছুই বলা যাচ্ছে না। মাঠের বাইরের এমন গুজবের পরিবর্তে তরুণ ক্রিকেটার যেন ক্রিকেট কেরিয়ারেই নজর দেন, সেটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।




