CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইসিসির র‍্যাঙ্কিংয়ে ভারতের মেয়েদের দাপট চোখে পড়ার মতো, দেখে নিন কে কোন স্থানে রয়েছে!

মহিলা টি-২০ ক্রিকেটে অব্যাহত ভারতীয় বোলারদের দাপট। সদ্য প্রকাশিত আইসিসি মহিলা টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে ভারতের শ্রী চরণী শীর্ষস্থান ধরে রেখেছেন। নিয়মিত উইকেট শিকার করে বিশ্বের এক নম্বর বোলারের আসন দখল করেছেন তিনি। বাকিরা রইলেন কোথায়?

Indian all rounders ICC Ranking
Indian all rounders ICC Ranking

মহিলা টি-২০ ক্রিকেটে অব্যাহত ভারতীয় বোলারদের দাপট। সদ্য প্রকাশিত আইসিসি মহিলা টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে ভারতের শ্রী চরণী শীর্ষস্থান ধরে রেখেছেন। নিয়মিত উইকেট শিকার করে বিশ্বের এক নম্বর বোলারের আসন দখল করেছেন তিনি।

বল হাতে দারুন ছন্দে রয়েছেন দীপ্তি শর্মা!

শীর্ষস্থানে চরণী থাকলেও, ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা নজর কেড়েছেন। চলতি মহিলা এশিয়া কাপে তিনি বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলেই আটটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে সেমিফাইনালের দরজায় ভারতকে পৌঁছে দিতে বড় ভূমিকা গ্রহণ করেছেন দীপ্তি শর্মা। 

গত বছর ডিসেম্বরে এক নম্বর টি-২০ বোলার হন দীপ্তি!

তিনি এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন। আইসিসির মহিলা টি-২০ বোলিংয়ের তালিকায় সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গিয়েছেন তিনি, ষষ্ঠ স্থানে রয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। গত বছরের ডিসেম্বরেই দীপ্তি বিশ্বের এক নম্বর টি-২০ বোলার হয়েছিলেন। বর্তমানে শীর্ষে থাকা চরণীর থেকে তিনি মাত্র ৬০ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন।

শীর্ষস্থান দখল নিয়ে জমে উঠেছে চরণী আর দীপ্তির লড়াই:

চরণী আর দীপ্তির মাঝের জায়গাগুলিতে আছেন সোফি একেলস্টন, চার্লি ডিন, ননকুলুলেকো ম্লাবা আর লরেন বেল। তাই শীর্ষস্থান নিয়ে আরও জমে উঠেছে ভারতীয় দুই তারকার লড়াই। অন্যান্য ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়েও এশিয়া কাপে দারুন পারফরম্যান্সের প্রভাব পড়েছে। এক লাফে ১৯ ধাপ এগিয়ে বাংলাদেশের পেসার মারুফা আক্তার ১৮ নম্বরে উঠেছেন। পাঁচ ধাপ এগিয়ে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ২৮ নম্বরে এসেছেন। নয় ধাপ উন্নতি করে বাংলাদেশের সুলতানা খাতুনও যৌথভাবে ৩৭তম স্থানে রয়েছেন।

আরো পড়ুন: বৈভব এখন 'DRS মাস্টার', আর কত প্রতিভা রয়েছে বসবেবির?

পরিবর্তন এসেছে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের ফলে:

অন্যদিকে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের ফলেও পরিবর্তন এসেছে মহিলা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় ইংল্যান্ডের স্ট্যান্ড-ইন অধিনায়ক চার্লি ডিন নবম আর বোলারদের তালিকায় যৌথভাবে একাদশে উঠে এলেন। ব্যাটিংয়ে বড় উন্নতি করেছেন আয়ারল্যান্ডের তরুণী অ্যামি হান্টার। তিনি নয় ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় তিনি ১১ নম্বরে পৌঁছে গিয়েছেন।

এখনও বাকি এশিয়া কাপের সেমিফাইনাল আর ফাইনাল। তাই নকআউট পর্বে শ্রী চরণী আর দীপ্তি শর্মা একই ছন্দে থাকলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান কে পাবে, সেই নিয়ে ভারতীয়দের লড়াই আরও আকর্ষণীয় হবে।

আরো পড়ুন: দলীপ ট্রফিতে ইশানের ২০০ রান হাঁকানোর পরে 'স্পেশাল বার্তা' পাঠিয়ে দিলেন এক রহস্যময়ী লাস্যময়ী!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে