দলীপ ট্রফিতে ইশানের ২০০ রান হাঁকানোর পরে 'স্পেশাল বার্তা' পাঠিয়ে দিলেন এক রহস্যময়ী লাস্যময়ী!
ব্যাট হাতে দলীপ ট্রফির ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করেছেন ইশান কিষাণ। পূর্বাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ডের এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে দ্বিশতরানও হাঁকিয়েছেন। ইশানের এই দুর্দান্ত ইনিংসের পরই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে নতুন করে চর্চা।

ব্যাট হাতে দলীপ ট্রফি-র ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করেছেন ইশান কিষাণ। পূর্বাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ডের এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে দ্বিশতরানও হাঁকিয়েছেন। ইশানের এই দুর্দান্ত ইনিংসের পরই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে নতুন করে চর্চা। কারণ, ইশানের সাফল্যে লাস্যময়ী তরুণী অদিতি হুন্ডিয়া বিশেষ বার্তা দিয়েছেন। কে এই অদিতি হুন্ডিয়া?
ইশান কিষাণের সঙ্গে কি সম্পর্কে রয়েছেন অদিতি?
ইশান কিষাণের সঙ্গে দীর্ঘদিন ধরেই অদিতি হুন্ডিয়া-র নাম নিয়ে নানা জল্পনা চলছে। তবে তাঁদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছু জানাননি দু’জনের কেউই। তবে সেই জল্পনাকে ইশানের দুরন্ত ইনিংসের পর অদিতির একটি ইনস্টাগ্রাম স্টোরি আবারও জল্পনা উসকে দিল।
ইশানকে নিয়ে কী পোস্ট করলেন অদিতি?
ইশান সেঞ্চুরি পূর্ণ করার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ব্যাটিংয়ের একটি ছবি শেয়ার করেন অদিতি। ছবিটির সঙ্গে তিনি একটি বিশেষ ক্যাপশনও লিখেছেন। স্বাভাবিকভাবেই সেই পোস্ট ঈশানের ভক্তদের নজর এড়ায়নি। মুহূর্তের মধ্যেই সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা।
ইশানের দুরন্ত ইনিংসে ভিত গড়েছে পূর্বাঞ্চল:
দলীপ ট্রফির ফাইনালে ইশানের এমন ঝোড়ো ইনিংস বড় রানের ভিত গড়ে দিয়েছে পূর্বাঞ্চলকে। প্রথম ইনিংসে কার্যত প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে পূর্বাঞ্চলের ব্যাটিং। দলের হয়ে কুমার কুশাগ্র ১৩২ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। আটটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। সব মিলিয়ে ১০ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৭০৮ রান তোলে পূর্বাঞ্চল।
ডবল সেঞ্চুরি করে নজর ইশান কিষাণ:
এদিকে ডবল সেঞ্চুরি করে দলীপ ট্রফির রেকর্ড বইয়েও ইশান নিজের নাম তুলে ফেলেছেন। বর্তমানে টুর্নামেন্টের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। ২০২২ সালে ২৬৫ রান করেন যশস্বী জয়সওয়াল। তার আগে আলোচনায় ছিল বীরেন্দ্র সহবাগের ২৭৪ রানের ইনিংস।
দলীপ ট্রফির ব্যক্তিগত রেকর্ড:
দলীপ ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় প্রয়াত প্রাক্তন ভারতীয় ব্যাটার রমন লম্বা শীর্ষে রয়েছেন। তিনি ১৯৮৭ সালে ৩২০ রানের বড় ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন গগণ খোডা। ৩০০ রানের গণ্ডি পেরিয়েছিলেন তিনি।
যদিও রেকর্ডের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ঈশানের ব্যাটিং। বাদ যাচ্ছে না তাঁর ব্যক্তিগত জীবনও। মাঠে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স ইশানের। মাঠের বাইরে অদিতির বিশেষ পোস্ট তাঁকে নিয়ে। সব মিলিয়ে নতুন করে দলীপ ট্রফির ফাইনালে চর্চার কেন্দ্রে এই ভারতীয় ক্রিকেটার।
আরো পড়ুন: বিরাট-রোহিত দুজনেই খারাপ খেলুক— কেন এমনটা চাইছেন কোহলির কাছের বন্ধু স্যান্টনার?




