CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এই 'খতরনাক' প্লেয়ার না থাকলে হয়ত বিশ্বকাপ জেতায় সম্ভব হতো না ভারতের, কিন্তু এই প্লেয়ারকেই পাত্তা দেয়নি BCCI!

টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সাফল্য এনে দিয়েছিলেন ভারতকে। এবার কি ভারতীয় ক্রিকেটে সেই তারকাই ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলছেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। তাই ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন আলোচনার কেন্দ্রে রয়েছেন। কেন গুরুত্ব হারাচ্ছেন সঞ্জু স্যামসন?

Sanju Samson BCCI
Sanju Samson BCCI

টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সাফল্য এনে দিয়েছিলেন ভারতকে। এবার কি ভারতীয় ক্রিকেটে সেই তারকাই ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলছেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। তাই ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন আলোচনার কেন্দ্রে রয়েছেন।

দুর্দান্ত সাফল্যের পরেও কেন ব্রাত্য সঞ্জু স্যামসন?

এ বছরের টি-২০ বিশ্বকাপে সঞ্জু ছিলেন ভারতের দুর্দান্ত সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাট হাতে তিনি ধারাবাহিক পারফরম্যান্স করে দলকে জেতাতেই শুধু সাহায্য করেননি,সম্মানও পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও। তাই বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে ঘিরে অনেকটাই প্রত্যাশা ছিল।

ভারতীয় টি-২০ দলে নিয়ে সুযোগ নেই সঞ্জুর!

কিন্তু ছবিটা হঠাৎই বদলাতে থাকে বিশ্বকাপের পর। আগের মতো ভারতীয় টি-২০ দলে সঞ্জু নিয়মিত সুযোগ পাচ্ছেন না। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দলে রাখা হয়নি তাঁকে। তাঁর জায়গায় তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী-কে সুযোগ দেওয়া হয়েছিল।

কেন গুরুত্বহীন হয়ে পড়ছেন সঞ্জু?

শুধুমাত্র ইংল্যান্ড সিরিজ নয়, এরপর জুলাই মাসে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজেও সঞ্জুর জায়গা হয়নি ভারতীয় দলে। সেখানেও সুযোগ দেওয়া হয় তরুণ বৈভবকে। স্বাভাবিকভাবেই পরপর দুটি সিরিজে বাদ পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশ্বকাপজয়ী ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও কেন আগের মতো সঞ্জুকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না?

আরো পড়ুন: বিরাট-রোহিত দুজনেই খারাপ খেলুক— কেন এমনটা চাইছেন কোহলির কাছের বন্ধু স্যান্টনার?

যদিও আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দলে আবারও সঞ্জু স্যামসন জায়গা পেয়েছেন। ফলে জাতীয় দলের দরজা আপাতত তাঁর জন্য বন্ধ হয়নি। কিন্তু ক্রিকেটমহলে সাম্প্রতিক নির্বাচন নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেটা কিন্তু থামছে না।

ভারতীয় দলে খেলতে চাইলেও, সঞ্জু এবার শুনবেন মনের কথা:

এর আগে সঞ্জু ইংল্যান্ড এবং জিম্বাবোয়ে সিরিজে সুযোগ পেয়ে নিজের হতাশার কথাও জানিয়েছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে তাঁর খেলার ইচ্ছা আছে বলেই জানিয়েছিলেন সঞ্জু। যদিও একইসঙ্গে স্পষ্ট করে দেন, নিজের মনের কথাকেও এবার থেকে গুরুত্ব দেবেন তিনি।

তাই এখন একটাই প্রশ্ন—আবারও কি বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক সঞ্জু স্যামসন নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবেন ভারতীয় টি-২০ দলে ? নাকি জাতীয় দলে তাঁর গুরুত্ব দিন দিন কমবে তরুণ প্রতিভাদের উত্থানে? সময়েই মিলবে উত্তর।

আরো পড়ুন: ঋষভ পন্থ দিল্লিতে যোগ দিচ্ছেন, তাহলে এবার কী করবেন কেএল রাহুল?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে