CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ঋষভ পন্থ দিল্লিতে যোগ দিচ্ছেন, তাহলে এবার কী করবেন কেএল রাহুল?

আইপিএলের আগামী সিজনের আগেই ঘরওয়াপাসি ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের সাথে সম্পর্ক ছিন্ন করে ফের ভারতীয় তারকা যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। এবার কি তাহলে দিল্লি ক্যাপিটাল থেকে বিদায় নিতে চলেছেন লোকেশ রাহুল?

KL Rahul and Rishabh Pant for Delhi Capitals
KL Rahul and Rishabh Pant for Delhi Capitals

আইপিএলের আগামী সিজনের আগেই ঘরওয়াপাসি ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের সাথে সম্পর্ক ছিন্ন করে ফের ভারতীয় তারকা যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। এবার কি তাহলে দিল্লি ক্যাপিটাল থেকে বিদায় নিতে চলেছেন কেএল রাহুল? পন্থের প্রত্যাবর্তনের পরই জল্পনা শুরু। তবে সেই সমস্ত জল্পনা ইতি টেনেছেন দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দাল। কী জানালেন তিনি?

লোকেশ রাহুলকে ছাড়তে নারাজ দিল্লি!

এই মুহূর্তে লোকেশ রাহুলকে দলে নেওয়ার ব্যাপারে সব থেকে বেশি আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে অবসর গ্রহণের পর এখন অধিনায়ক আর ওপেনারের বিকল্প খোঁজার চ্যালেঞ্জ এসে গেছে কলকাতার সামনে। তাই দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে রাহুলকে নিয়ে কেকেআরের কথাবার্তাও হয়েছে বলে জানা গিয়েছে। তবে জিন্দালের সাম্প্রতিক বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, এই মুহূর্তে দিল্লি রাহুলকে ছাড়ার জন্য কোন পরিকল্পনাই করেনি।

লোকেস রাহুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পার্থ জিন্দালের!

সোশ্যাল মিডিয়ায় রাহুলকে নিয়ে পার্থ জিন্দল লিখেভেন , “দিল্লির জন্য কেএল খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমার দেখা ভাল মানুষদের মধ্যে ও একজন। সব সময় ও নিজের আগে দলকে রাখে। একটা কাজ বাকি আছে আমাদের। আমরা দিল্লিকে গর্বিত করতে একসাথে কাজ করব"। 

ট্রফি জেতার লক্ষ্যে রাহুলকে পাশে চায় দিল্লি:

‘একটা কাজ বাকি’ বলতে আসলে পার্থ জিন্দাল আইপিএল ট্রফি জয়ের কথাই তুলে ধরেছেন, সেকথা কার্যত স্পষ্ট। আইপিএলের প্রথম সিজনে থেকে অংশ নিলেও, চ্যাম্পিয়ন হতে এখনও পর্যন্ত পারেনি দিল্লি ক্যাপিটালস। রাহুলকে সঙ্গে নিয়ে সেই অধরা ট্রফি জেতার লক্ষ্যেই এগোতে চাইছে দিল্লি।

আরো পড়ুন: ইশান কিষাণের কাছ থেকে এবার বৈভব সূর্যবংশীকে 'শিক্ষা' নেওয়ার কথা বললেন ভারতীয় তারকা!

পাল্টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কী লিখলেন রাহুল?

জিন্দলের পোস্টে রাহুল জবাবও দিয়েছেন। একটি ভিডিও বার্তায় ভারতীয় ব্যাটার লেখেন, “ধন্যবাদ। আগামী সিজনের জন্য আর তর সইছে না।” দিল্লিতে থাকার বিষয়টি তাঁর এই বার্তাতেও আরও পরিষ্কার হয়েছে।

পন্থ আর রাহুল একসাথে খেললে শক্তিশালী জুটি পাবে দিল্লি

গত দুই সিজনে ৫০০-র রাহুল বেশি রান করেছেন। পন্থ দলে ফেরার পর উইকেটের পিছনে দাঁড়ানোর দায়িত্বও তাঁর হাতে থাকছে না। তাই বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রাহুল আরও স্বাধীনভাবে খেলতে পারবেন। ওপেনিংয়ে পন্থ আর রাহুলকে একসঙ্গে দেখা গেলে  শক্তিশালী এবং বিধ্বংসী জুটি পাবে দিল্লি। তাই পন্থের প্রত্যাবর্তনের পর রাহুলের কেকেআরে যোগদান নিয়ে যে গল্প না শুরু হয়, আপাতত জল পড়ল।

আরো পড়ুন: মহম্মদ শামির মতোই অবস্থা, টানা ৪ বছর ধরে আইপিএলের মাধ্যমে মূল স্রোতে ফিরতে চাইছেন এই পেসার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে