ইশান কিষাণের কাছ থেকে এবার বৈভব সূর্যবংশীকে 'শিক্ষা' নেওয়ার কথা বললেন ভারতীয় তারকা!
ব্যাট হাতে দিলীপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ দুর্দান্ত দাপট দেখিয়েছেন। পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৭০ রানের দুর্দান্ত ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ইশানের ব্যাটিংয়ের ওপর ভর করেই পূর্বাঞ্চলের স্কোর পৌঁছে গিয়েছে ৭০৮ রানে।

ব্যাট হাতে দিলীপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ দুর্দান্ত দাপট দেখিয়েছেন। পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৭০ রানের দুর্দান্ত ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ইশানের ব্যাটিংয়ের ওপর ভর করেই পূর্বাঞ্চলের স্কোর পৌঁছে গিয়েছে ৭০৮ রানে। কিন্তু কেন ব্যর্থ বৈভব সূর্যবংশী?
উইকেট হারিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ বৈভব সূর্যবংশী!
তবে দিলীপ ফাইনালে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ওপেন করতে নেমে বৈভব ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। কিন্তু বড় শট খেলতে গিয়েই তিনি উইকেট হারিয়ে বসেন। তাতেই হতাশ হন বৈভবের সমর্থকরা। ঈশানের বিশত রানের পর থেকেই সমালোচনা আরো বেড়েছে বৈভবের ব্যাটিং নিয়ে।
বৈভবকে কি বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার বিবেক রাজদান!
বৈভবের এমন পারফরম্যান্স দেখে অবশেষে, তাঁকে ধৈর্য ধরে ব্যাটিং করার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার বিবেক রাজদান। তিনি বৈভবকে পরিষ্কার বার্তা দিয়েছেন যে, বৈভবের ইশান কিষাণের কাছ থেকে শেখা উচিত, ক্রিজে টিকে থেকে কীভাবে বড় ইনিংস খেলতে হয়।
ইশানের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিবেক রাজদান:
বিবেক রাজদান এদিন বলেন, “বৈভব সূর্যবংশী স্যার, ইশান কিষাণের কাছ থেকে আপনাকে শিখতে হবে। ক্রিজে টিকে থাকলে লম্বা ইনিংস কিভাবে খেলতে হয়, সেটাই শিখতে হবে। ইশানের এমন ইনিংসের জন্য উঠে দাঁড়িয়ে প্রত্যেক খেলোয়াড়ের হাততালি দেওয়া উচিত।”
আরো পড়ুন: মহম্মদ শামির মতোই অবস্থা, টানা ৪ বছর ধরে আইপিএলের মাধ্যমে মূল স্রোতে ফিরতে চাইছেন এই পেসার!
ধৈর্য আর ফিটনেসেরও প্রমাণ দিলেন ইশান:
বিবেক রাজদান আরও বলেন এদিন, এমন ধরনের ইনিংস শুধুমাত্র ব্যাটিং দক্ষতার পরিচয় নয়, একজন ক্রিকেটারের ধৈর্য আর ফিটনেসেরও প্রমাণ দিচ্ছে। ভীষণ গরমের মধ্যে এতক্ষণ ধরে ক্রিজে থেকে ইশানের ২৭০ রানের ইনিংস খেলা সত্যিই প্রশংসনীয় বলেও জানান তিনি।
দিলীপ ট্রফিতে অভিষেক করার পর সেভাবে এখনও ধারাবাহিকতা দেখাতে পারেননি বৈভব সূর্যবংশী। শুরুটা ভালো করলেও তাঁর ব্যাট থেকে শতরান আসেনি এখনও। ফলে আরও ধৈর্যশীল হয়ে এই তরুণ ক্রিকেটারকে বড় ইনিংস খেলার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন: বঙ্গ ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না, অভিযোগ তুলে নিয়েও বিপাকে সৌরাশিস?




