CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বঙ্গ ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না, অভিযোগ তুলে নিয়েও বিপাকে সৌরাশিস?

সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরার আসার দিনেই নতুন বিতর্ক তৈরি হল বঙ্গ ক্রিকেটে। একদিকে রয়েছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি, আর অন্যদিকে বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী।

Snehasish Lahiri CAB
Snehasish Lahiri CAB

সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা-র আসার দিনেই নতুন বিতর্ক তৈরি হল বঙ্গ ক্রিকেটে। একদিকে রয়েছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি, আর অন্যদিকে বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী। সৌরাশিসের অনূর্ধ্ব-১৯ দলের কোচ নির্বাচন পদ্ধতি নিয়ে করা মন্তব্যকে নিয়ে শুরু হওয়া বিতর্ক আরও জটিল হল। কেন এত জটিলতা?

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠল সৌরাশিসের বিরুদ্ধে!

সৌরাশিসকে বাংলার অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে নিয়োগ না করার কারণে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য সামনে আসতেই তদন্ত শুরু হয় সিএবির তরফে। এমন কি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে সৌরাশিসের বিরুদ্ধে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান ছিলেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

বিবৃতিতে ঠিক কী জানালো সিএবি?

সিএবি ৭ সেপ্টেম্বর, সোমবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, নির্বাচক কমিটি আর কোচ বাছাইয়ের পদ্ধতির স্বচ্ছতা নিয়ে আর কোনও অভিযোগ নেই সৌরাশিসের। তিনি নিজের সমস্ত অভিযোগ প্রত্যাহার করেছেন। সিএবির দাবি, সৌরাশিস ওম্বাডসম্যানকে বিষয়টি জানিয়েছেন। সমস্যার সমাধান হয়ে গিয়েছে।

কী জানালেন সৌরাশিস?

যদিও সৌরাশিস সিএবি-র এই বক্তব্য নাকচ করে দিয়ে দাবি করেছেন, সিএবি-র ওম্বাডসম্যানের কাছে তিনি কোনও অভিযোগই জানাননি। তাই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার কোন প্রশ্নই নেই। সিএবি প্রকাশিত বিবৃতিতে তথ্য ভ্রান্তি রয়েছে। তার সংশোধন করে সঠিক বিবৃতি দেওয়া উচিত বলে জানান সৌরাশিস।

আরো পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক রিঙ্কু সিং? এবার নিজের দক্ষতার প্রমাণ দিয়ে দিলেন রিঙ্কু!

পাল্টা বিবৃতিতে কী বললেন সৌরাশিস:

আইনজীবীর মাধ্যমে সৌরাশিস পাল্টা বিবৃতিতে জানান, কমিটির সামনে তিনি সমস্ত তথ্য আর নথি পেশ করেছেন। প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বিষয়টি খতিয়ে দেখে ২ সেপ্টেম্বরের মিনিটসে  বিষয়টি খারিজ করে দেন। তাঁর দাবি, তাতে অভিযোগ প্রত্যাহারের উল্লেখ নেই।

এদিকে প্রশ্ন উঠেছিল সিএবি-র অনুষ্ঠানে সৌরাশিসের উপস্থিতি নিয়েও। তিনি বলেন, চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স দলের মেন্টর হিসেবে বেঙ্গল টি-২০ লিগের মহিলা বিভাগে পুরস্কার নিতে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তাই তাঁর উপস্থিতিকে সিএবি-র সাথে সমঝোতার ইঙ্গিত নয় বলে জানান তিনি। সিএবি আর সৌরাশিসের পরস্পরবিরোধী বক্তব্যে জটিলতা অব্যাহত ক্রিকেটমহলের।

আরো পড়ুন: এবার ক্রিকেটের চেনা গন্ডি পেরিয়ে ২২ গজের ময়দানে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান! কী বলছেন বিসিসিআই সচিব?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে