কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক রিঙ্কু সিং? এবার নিজের দক্ষতার প্রমাণ দিয়ে দিলেন রিঙ্কু!
সব ধরনের ক্রিকেট থেকে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে অবসর ঘোষণা করেছেন। তাঁর অবসর গ্রহণের পরই কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়েনতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী আইপিএলে নাইটদের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

সব ধরনের ক্রিকেট থেকে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে অবসর ঘোষণা করেছেন। তাঁর অবসর গ্রহণের পরই কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়েনতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী আইপিএলে নাইটদের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। হার্দিক পান্ডেয়া, কেএল রাহুলের মতো তারকাদের দলে আমার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও, সেই দৌড়ে রিঙ্কু সিং নিজের দাবি জোড়ালো করলেন। কী বললেন রিঙ্কু?
ঘরোয়া লিগে নেতৃত্বে রিঙ্কু নজর কাড়লেন!
উত্তরপ্রদেশ টি-২০ লিগে রিঙ্কুর নেতৃত্বে মীরাট ম্যাভেরিক্স চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে লখনৌ ফ্যালকনসকে ৯৪ রানে পরাজিত করে খেতাব জয় করেছে মীরাট। ব্যাট হাতে ফাইনালে রিঙ্কু সিং খুব বিশেষ সফল না হলেও অধিনায়ক হিসে বেপুরো টুর্নামেন্টে নজর কেড়েছে তাঁর পারফরম্যান্স।
নেতৃত্বেও সমান দক্ষ রিঙ্কু!
এই প্রতিযোগিতায় রিঙ্কু মীরাট ম্যাভেরিক্সকে নেতৃত্ব দিয়েছেন মোট ১০টি ম্যাচে। তার মধ্যে তাঁর দল ৯টি ম্যাচেই জয় পেয়েছে। ফলস্বরূপ ইতিমধ্যেই ব্যাটার হিসেবে পরিচিত মুখ রিঙ্কু নেতৃত্বে যে সমান দক্ষতা আরো একবার প্রমাণিত হলো।
কেকেআরের অধিনায়কত্বের জোরালো দাবির রিঙ্কুর:
UPT20 লিগে রিঙ্কুর নেতৃত্বে এই সাফল্য অর্জনের পর ২০২৭ সালের আইপিএলে কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে এখন এগিয়ে রয়েছেন রিঙ্কু। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও সওয়াল করেছেন রিঙ্কুর হয়ে
আরো পড়ুন: এবার ক্রিকেটের চেনা গন্ডি পেরিয়ে ২২ গজের ময়দানে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান! কী বলছেন বিসিসিআই সচিব?
রিঙ্কুকে নিয়ে আশাবাদী সুরেশ রায়না:
রায়নার মতে, কেকেআরের নতুন অধিনায়ক প্রয়োজন হলেও আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মানুষ দলেই রয়েছেন। রিঙ্কুকে আরও সময় দিয়ে বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্বের সুযোগ দেওয়া প্রয়োজন রয়েছে বলে জানান রায়না।
প্রায় এক দশক ধরে রিঙ্কু আছেন কেকেআরে:
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশ পুরনো রিঙ্কু সিংয়ের সম্পর্ক। ২০১৮ সালে আইপিএল অভিষেকের পর সেই থেকে তিনি কলকাতার সঙ্গেই খেলছেন। গতম তিনিই ছিলেন কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ফলে অজিঙ্ক রাহানের অবসরের পর কেকেআরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অধিনায়কত্বের দৌড়ে অন্যতম শক্তিশালী দাবিদার রিঙ্কু সিং। দলের সঙ্গে ঘরের ছেলে হিসেবে দীর্ঘদিনের সম্পর্ক, ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে আগামী আইপিএল সিজেনে কেকেআরের হয়ে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন রিঙ্কু।




