CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

যে কাজ জীবনে করেন না এবার শুধুমাত্র বৈভব সূর্যবংশীর জন্য বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন এই কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রী!

বৈভব সূর্যবংশীর ভক্তের সংখ্যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও উত্তরোত্তর বাড়ছে। খুব কম বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের অভিষেক। ব্যাট হাতে তাঁর একের পর এক নজরকাড়া পারফরম্যান্স। ইতিমধ্যেই বিহারের এই তরুণ ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে বিশেষ জায়গা করে নিয়েছেন।

Vaibhav Suryavanshi Kris Srikkanth wife
Vaibhav Suryavanshi Kris Srikkanth wife

বৈভব সূর্যবংশী-র ভক্তের সংখ্যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও উত্তরোত্তর বাড়ছে। খুব কম বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের অভিষেক। ব্যাট হাতে তাঁর একের পর এক নজরকাড়া পারফরম্যান্স। ইতিমধ্যেই বিহারের এই তরুণ ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে বিশেষ জায়গা করে নিয়েছেন। এবার ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি পরিবারেও বৈভবের জনপ্রিয়তার প্রভাব দেখা গেল। কে সেই কিংবদন্তি?

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ কৃষ্ণমাচারি শ্রীকান্তের স্ত্রী!

বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের স্ত্রীর ঘরোয়া ক্রিকেট দেখায় আগ্রহ তৈরি হয়েছে শুধু বৈভব সূর্যবংশীর খেলা দেখার জন্যই। ক্রিকেটের সাথে তিনি পরিচিত হলেও, খুব একটাঘরোয়া ক্রিকেট দেখতেন না তিনি। তবে সেই অভ্যাস বদলাতে তাঁকে বাধ্য করেছে বৈভবের ব্যাটিং।

বৈভবের পাশে থাকার কথা বলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত!

সম্প্রতি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তবৈভবের ভূয়সী প্রশংসা করেন নিজের ইউটিউব চ্যানেলে। তিনি বলেন, দুর্দান্ত ক্রিকেট খেলছে বৈভব। এই মুহূর্তে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে সাহস দেওয়া দরকার। কোনওভাবেই তাঁর মনোবল যেন ভেঙে না যায়। শ্রীকান্ত দাবি করে, ভবিষ্যতের সুপারস্টার বৈভব, টেস্ট ক্রিকেটেও আগামী দিনে বড় প্রভাব ফেলতে পারেন তিনি।

কী বললেন শ্রীকান্ত?

শ্রীকান্ত আরও বলেন, এমন পর্যায়ে বৈভবের জনপ্রিয়তা পৌঁছেছে, মানুষ দিলীপ ট্রফির মতো এক ঘরোয়া ক্রিকেটও দেখছেন শুধুমাত্র তাঁকে খেলতে দেখার জন্য। এমনকি এখন বৈভবের খেলা দেখছেন তাঁর স্ত্রীও, একথা জানান তিনি। কিংবদন্তি ক্রিকেটার বলেন, ভবিষ্যতে বৈভব বিশ্ব ক্রিকেটের সম্পদ হয়ে উঠতে পারবেন।

আরো পড়ুন: এবার থেকে আর কোনো VIP সুবিধা পাবেন না ধোনি! কিন্তু কেন?

বৈভবের ব্যাটিংয়ের ধরন প্রসঙ্গে শ্রীকান্ত:

শুধু তাই নয়, শ্রীকান্ত বৈভবের ব্যাটিংয়ের ধরন নিয়েও খুবই উচ্ছ্বসিত। লাল বলের ক্রিকেটে বোলারদের বিপক্ষে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দেখে তিনি মুগ্ধ। তাঁর মতে, বৈভব বোলারদের ওপর চাপ তৈরি করে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন নিজের মতো করে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক করার পর জিম্বাবোয়ের বিপক্ষে দারুন পারফরম্যান্স করে সিরিজের সেরা ক্রিকেটারের হন বৈভব সূর্যবংশী। এবার এই খুদে তারকা আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েছেন। এমনকি তাঁর খেলার সম্ভাবনা রয়েছে এশিয়ান কাপেও। তাই ভারতীয় ক্রিকেটে বৈভবকে কেন্দ্র করে প্রত্যাশা যে ক্রমশ ঊর্ধ্বমুখী, তা বলাই যায়।

আরো পড়ুন: মাহিকা এখন অতীত, তাহলে কার প্রেমে পড়েছেন আবির হার্দিক? আবার কি নতুন সম্পর্কে জড়ালেন হার্দিক?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে