CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

মাহিকা এখন অতীত, তাহলে কার প্রেমে পড়েছেন আবির হার্দিক? আবার কি নতুন সম্পর্কে জড়ালেন হার্দিক?

এক ফ্রেমে হার্দিক পান্ডিয়া আর আমিশা পাটেল। তারপর থেকেই নেটদুনিয়ায় শুরু নতুন জল্পনা। মুম্বইয়ের এক বিলাসবহুল তাজমহল প্যালেসের এক পার্টিতে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর বলি অভিনেত্রী আমিশা পাটেল মুখোমুখি হন।

Hardik Pandya and Ameesha Patel
Hardik Pandya and Ameesha Patel

এক ফ্রেমে হার্দিক পান্ডিয়া আর আমিশা পাটেল। তারপর থেকেই নেটদুনিয়ায় শুরু নতুন জল্পনা। মুম্বইয়ের এক বিলাসবহুল তাজমহল প্যালেসের এক পার্টিতে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর বলি অভিনেত্রী আমিশা পাটেল মুখোমুখি হন। সমাজমাধ্যমে সেই মুহূর্তের একটি ছোট ভিডিও ছড়িয়ে পড়তেই নানা গুঞ্জন শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে। কী জানালেন আমিশা?

কী দেখা যাচ্ছে ভিডিওতে?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বন্ধুদের সঙ্গে আমিশা হার্দিকের পরিচয় করিয়ে দিচ্ছেন। কথা বলার সময় হার্দিকের কাঁধে হালকা ভাবে হাত রাখতে দেখা গেল অভিনেত্রীকে । আর সেই মুহূর্তকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দেন এক নেটনাগরিক। ‘কহো না প্যায়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী আমিশা কিন্তু ব্যাপারটা এড়িয়ে যাননি।

সোশ্যাল মিডিয়ায় আমিশার মন্তব্য!

সোশ্যাল মিডিয়ায় চুপ না থেকে এহেন মন্তব্যের কড়া ব্যঙ্গাত্মক জবাব দিয়েছেন আমিশা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, “হ্যাঁ, একদম ঠিক বলেছেন! একদম ঠিক ধরেছেন আপনি। সত্যিই তো হার্দিকের গায়ে এইভাবে হাত রাখার মধ্যে দারুণ একটা রোম্যান্টিক ব্যাপার ছিল, তাই না?”

ট্রোলারকে পরামর্শ দিলেন অভিনেত্রী:

তারপর ট্রোলারকে পরামর্শ দিয়ে অভিনেত্রী লেখেন, “আপনাকে আমি চিনি না। তবে এইটুকু নিশ্চিত করে বলতে পারি, কোনও মেয়ে বন্ধু নেই আপনার জীবনে। সোশ্যাল মিডিয়ায় এমন মনগড়া গল্প লেখার আগে? এক জন মেয়েকে বন্ধু বানানো আপনার উচিত।”

আরো পড়ুন: ভারতীয় দলে ফের মহম্মদ শামির 'ধামাকা' শুরু হবে, আগরকরদের মুখের উপর জবাব দিতে প্রস্তুত শামি!

আমিশার এমন কড়া জবাবের পরই বোঝা যায়, হার্দিকের সাথে তাঁর প্রেমের সম্পর্ক নেই। পার্টিতে বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে নিয়ে যে গুঞ্জন তৈরি হয়, সেটাই বলেছেন অভিনেত্রী।

নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন হার্দিক:

এদিকে, নাতাশা স্তানকোভিচের সাথে বিচ্ছেদের পদীর্ঘদিন ধরেই চর্চা রয়েছে হার্দিকের ব্যক্তিগত জীবন নিয়ে। পরবর্তীতে মডেল মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের প্রকাশ্যে আসে। হার্দিক নিজেই ২০২৫ সালের ১০ অক্টোবর সমুদ্রসৈকতের এক ছবি দিয়ে মাহিকার সাথে সম্পর্কের ইঙ্গিত দেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সানি দেওলের বিপরীতে আমিশা পাটেলও ‘গদর ২’-এর দারুন সাফল্যের পর ব্যস্ত নিজের কাজ নিয়েই। তাই পার্টিতে হার্দিকের সাথে তাঁর বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনায় অভিনেত্রী ক্ষুব্ধ। হার্দিক-আমিশাকে ঘিরে প্রেম জল্পনায় আপাতত ইতি।

আরো পড়ুন: অকালে অবসর নেওয়ার জন্য বিরাট কোহলিই দায়ী— এতদিন পর নিজের 'গোপন' কথা বলে ফেললেন রায়না!

ট্যাগ:Hardik Pandya

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে