CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ভারতীয় দলে ফের মহম্মদ শামির 'ধামাকা' শুরু হবে, আগরকরদের মুখের উপর জবাব দিতে প্রস্তুত শামি!

মহম্মদ শামি কি ফের ভারতীয় ক্রিকেট দলে ফিরতে চলেছেন? এই মুহূর্তে সেই সম্ভাবনাই যেন উজ্জ্বল হয়ে উঠছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৭ শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ভারতের ওয়ানডে সিরিজ। অভিজ্ঞ পেসার শামিকে নিয়ে সেই সিরিজের দল নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে খবর।

Md Shami and Ajit Agarkar
Md Shami and Ajit Agarkar

মহম্মদ শামি কি ফের ভারতীয় ক্রিকেট দলে ফিরতে চলেছেন? এই মুহূর্তে সেই সম্ভাবনাই যেন উজ্জ্বল হয়ে উঠছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৭ শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ভারতের ওয়ানডে সিরিজ। অভিজ্ঞ পেসার শামিকে নিয়ে সেই সিরিজের দল নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে খবর। মূলত এশিয়ান গেমসের জন্য ভারতের একাধিক প্রথম সারির পেসারদের যেহেতু না থাকার সম্ভাবনাই বেশি, তাই শামির প্রত্যাবর্তনের দরজা খুলে যাচ্ছে।

পেস বোলিং বিভাগে বিকল্প খুঁজছেন নির্বাচকরা!

১৯ সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস। একই সময়ে এই প্রতিযোগিতায় অংশ নেবে ভারতের টি-২০ দলও। এশিয়ান গেমসের দলে থাকছেন জাসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং আর হর্ষিত রানা। তাই ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তিন পেসারকে ওয়ানডে সিরিজে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাই, স্বাভাবিকভাবেই নির্বাচকদের নতুন করে বিকল্প খুঁজতে হবে পেস বোলিং বিভাগে।

বুমরাহের অনুপস্থিতিতে বিকল্প হতে পারেন মহম্মদ শামি!

এমতাবস্থায় পেসারদের তালিকায় এগিয়ে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা আর গুরনুর ব্রার। যদিও দলে যদি চারজন পেসারকে রাখতে চান নির্বাচকরা, তাহলে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন মহম্মদ শামি। বিশেষত বুমরাহের অনুপস্থিতি এড়াতে ভারতীয় পেস আক্রমণে শামির মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজনীয়তা রয়েছে।

দিলীপ ট্রফিতে শামির দুর্দান্ত পারফরম্যান্স:

তবে শামির ফিটনেস নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছিল। প্রকাশ্যে তাঁর ফিটনেস নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকরও উদ্বেগ প্রকাশ করেন। যদিও দিলীপ ট্রফিতে সেই সমস্ত উদ্বেগের জবাব দিয়েছে বল হাতে শামির পারফরম্যান্স। ওই টুর্নামেন্টে দীর্ঘ সময় ধরে তাঁকে বোলিং করতে দেখা গিয়েছে। তাঁর ম্যাচ-ফিটনেসের ক্ষেত্রে সেই পারফরম্যান্স ইতিবাচক বার্তা বহন করছে। 

আরো পড়ুন: অকালে অবসর নেওয়ার জন্য বিরাট কোহলিই দায়ী— এতদিন পর নিজের 'গোপন' কথা বলে ফেললেন রায়না!

দিলীপ ট্রফিতে কেমন পারফরম্যান্স করবেন শামি?

এই মুহূর্তে দিলীপ ট্রফির ফাইনাল হল শামির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। ইস্ট জোনের ৬ থেকে ১০ সেপ্টেম্বর চলা ফাইনালে হয়ে তিনি খেলবেন। এই ম্যাচে নির্বাচকদের বিশেষ নজর থাকবে শামির পারফরম্যান্সের দিকে। যদি তিনি ফাইনালে ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে পারেন, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর জায়গা পাওয়ার দাবি আরো জোরালো হবে।

ইতিমধ্যেই দিলীপ ট্রফিতে দুটি ম্যাচ খেলে নিজের ম্যাচ-ফিটনেসের প্রমাণ দিয়েছেন শামি। এবার তাঁর পারফরম্যান্সই ফাইনালের মতো বড় মঞ্চে প্রমাণ করবে, জাতীয় দলে তাঁর কামব্যাক হতে পারে কিনা। দীর্ঘ অপেক্ষার পর অভিজ্ঞ পেসার মহম্মদ শামি ফের ভারতীয় ওয়ানডে দলে প্রত্যাবর্তনের দরজায়।

আরো পড়ুন: দিনে ইঞ্জিনিয়ারের চাকরি আর রাতে ক্রিকেট খেলা— আইপিএলে দেখা যেতে পারে এই তাবড় ক্রিকেটারকে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে