অকালে অবসর নেওয়ার জন্য বিরাট কোহলিই দায়ী— এতদিন পর নিজের 'গোপন' কথা বলে ফেললেন রায়না!
নতুন চর্চা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সুরেশ রায়নার বিস্ফোরক মন্তব্য নিয়ে। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি থাকার সময়, দল থেকে নিজের বাদ পড়া নিয়ে রায়না এবার মুখ খুললেন।

নতুন চর্চা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না-র বিস্ফোরক মন্তব্য নিয়ে। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি থাকার সময়, দল থেকে নিজের বাদ পড়া নিয়ে রায়না এবার মুখ খুললেন। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার সাথে একটি কথোপকথনে রায়না নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচনী পদ্ধতি নিয়েও।
২০১৮ সালে দেশের হয়ে শেষবার মাঠে নামেন রায়না!
ভারতের হয়ে রায়না ২২৬টি ওয়ানডে ম্যাচ, টি-২০ ৭৮টি ও ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। শেষবার ২০১৮ সালে দেশের হয়ে এই বাঁহাতি ব্যাটার মাঠে নামেন।
পরীক্ষায় পাশ করে ভারতীয় দলে ফিরতে পারেননি রায়না!
রায়না দাবি করেন, মহেন্দ্র সিংহ ধোনি-র পর অধিনায়কত্বের দায়িত্ব বিরাট কোহলী নিজের কাঁধে তুলে নেওয়ার সময় স্বাভাবিকভাবেই দলে নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন আসে। তিনি বলেন, প্রথমেই ‘ইয়ো-ইয়ো’ ফিটনেস পরীক্ষায় তিনি ও যুবরাজ সিং দু’জনেই ব্যর্থ হন। পরবর্তীতে পরীক্ষায় পাশ করেন দু’জনেই ও ঘরোয়া ক্রিকেটেও রান করেন। তবে তারপরেও ফেরার সুযোগ হয়নি ভারতীয় দলে ।
সদুত্তর দিতে পারিনি কোচ এবং অধিনায়ক:
রায়না আরও বলেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভারতীয় দলে কেন তিনি জায়গা পেলেন না, সেই নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন অধিনায়ক এবং কোচের কাছে। তবে তাঁর প্রশ্নের সঠিক উত্তর বা জবাব পাননি তিনি।
আরো পড়ুন: পাকিস্তান ক্রিকেট টিমের কঠিন অবস্থা! পাক ক্রিকেটারদের ফোন কাড়লেন নতুন কোচ...তারপর?
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ পাননি রায়না:
রায়না মনে করেন, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াই হল তাঁর নিজের কেরিয়ারের সবচেয়ে বড় মোড়। দলে তিনি এবং যুবরাজ থাকলে ভারতীয় দলের কাজে আসতে পারত তাঁদের অভিজ্ঞতা। কিন্তু অন্য ব্যাটার ও উইকেটকিপারকে নির্বাচকেরা সুযোগ দেন। তাই বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থেকে যায় তাঁদের।
প্রসঙ্গত, মাত্র ৩৩ বছর বয়সে রায়না আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। মহেন্দ্র সিংহ ধোনির অবসরের কিছুক্ষণ পরেই অর্থাৎ ২০২০ সালের ১৫ অগাস্ট তিনিও অবসর ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
সেই সময়ের টিম ইন্ডিয়ার নির্বাচন এবং দল গঠনের প্রক্রিয়া নিয়ে রায়নার এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষত ফের আলোচনা শুরু হয়েছে ২০১৯ বিশ্বকাপের আগে অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে।
আরো পড়ুন: ম্যাচ ফি দ্বিগুণ করা হলেও ভারতীয় ক্রিকেটারদের কাছে পাত্তাও পাবে না বাংলাদেশ!




