CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

পাকিস্তান ক্রিকেট টিমের কঠিন অবস্থা! পাক ক্রিকেটারদের ফোন কাড়লেন নতুন কোচ...তারপর?

পাকিস্তান ক্রিকেটে আবারো মাথাচাড়া দিচ্ছে ম্যাচ গড়াপেটার সন্দেহ। ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুইটি টেস্টে লজ্জাজনক ভাবে হেরে যাওয়ার পরই জোড় তৎপরতা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। এমন পর্যায়ে পরিস্থিতি পৌঁছে গেছে যে, নিজেদের হেফাজতে ক্রিকেটারদের ফোন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি তদন্ত শুরু করেছে।

Mike Hesson Pakistan coach
Mike Hesson Pakistan coach

পাকিস্তান ক্রিকেটে আবারো মাথাচাড়া দিচ্ছে ম্যাচ গড়াপেটার সন্দেহ। ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুইটি টেস্টে লজ্জাজনক ভাবে হেরে যাওয়ার পরই জোড় তৎপরতা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। এমন পর্যায়ে পরিস্থিতি পৌঁছে গেছে যে, নিজেদের হেফাজতে ক্রিকেটারদের ফোন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি তদন্ত শুরু করেছে। কেন এমন সন্দেহ জাগলো?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাক দলে বড় বদল!

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলে বিরাট রদবদল করা হয়েছে টেস্ট সিরিজের মাঝপথেই। সাত ক্রিকেটারকে সরিয়ে দিয়ে নতুন সাতজনকে তাঁদের জায়গায় ইংল্যান্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। সরফরাজ খান ও বোলিং কোচ উমর গুলের জায়গায় মাইক হেসন আর অ্যাসলে নফকে দায়িত্ব দেওয়া হয়েছে ।

ফোন রাখা নিয়ে কড়া বার্তা দিলেন কোচ!

দায়িত্ব নিয়েই নতুন কোচ মাইক হেসন কড়া নির্দেশ দিয়েছেন। তৃতীয় টেস্ট এজবাস্টনে শেষ না হওয়া পর্যন্ত ফোন রাখা যাবে না ক্রিকেটারদের সঙ্গে। হোটেলের বাইরে যাওয়া থেকে শুরু করে বাইরের কারও সঙ্গে দেখা করার ব্যাপারে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। পুরোপুরি খেলার দিকে ক্রিকেটারদের মনোনিবেশ করাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: বিরাট থেকে রোহিত, ভারতের এই ৫ মহাতারকা করবে অবসর ঘোষণা! অপেক্ষা কেবল এই একটি বিষয়ের...!

ম্যাচ গড়াপেটা আর দুর্নীতি নিয়ে চিন্তায় পিসিবি:

যদিও একাধিক প্রতিবেদনের দাবি, এর পিছনে আরও গুরুতর কারণ রয়েছে। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দলের সাম্প্রতিক পারফরম্যান্সের পিছনে ম্যাচ গড়াপেটা অথবা অন্য কোনও ধরনের দুর্নীতি আছে কি না, সেটাই খতিয়ে দেখছে পিসিবি। তাইতো ক্রিকেটারদের ফোন হেফাজতে নিয়ে তার তথ্য যাচাই করা হচ্ছে বলে জল্পনা শুরু হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, কোনও একটি দুর্নীতির ঘটনা নিয়ে বোর্ড তদন্ত করছে। যদিও ঠিক কী ব্যাপারে তদন্ত চলছে, সেটা এখনও প্রকাশ্যে জানানো হয়নি। তাই পাকিস্তান ক্রিকেটে ফের নতুন করে গড়াপেটার আশঙ্কা আবারও জোরালো হচ্ছে। তৃতীয় টেস্টের পূর্বে দলের এমন নাটকীয় পরিস্থিতিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

আরো পড়ুন: বৈভবকে 'ক্রিকেট ঈশ্বর'-এর পথ অনুসরণ করার পরামর্শ দিল বিসিসিআই!

ট্যাগ:Pakistan

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে