CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বৈভবকে 'ক্রিকেট ঈশ্বর'-এর পথ অনুসরণ করার পরামর্শ দিল বিসিসিআই!

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই অভিষেক করেছেন। সূচনা টা তেমন স্বস্তিদায়ক হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বৈভব সূর্যবংশী। পুরো ক্রিকেট মহল তাঁর প্রতিভায় বাকরুদ্ধ।

VS DS
VS DS

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই অভিষেক করেছেন। সূচনা টা তেমন স্বস্তিদায়ক হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বৈভব সূর্যবংশী। পুরো ক্রিকেট মহল তাঁর প্রতিভায় বাকরুদ্ধ। ইতিমধ্যেই তাঁকে ভবিষ্যতে ভারতের ক্রিকেট তারকা হিসেবে দেখা হচ্ছে। এবার কিংবদন্তি সচিন তেন্ডুলকারের পথ অনুসরণ করা উচিত বৈভবের, বলছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

কী বললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া?

দেবজিৎ সাইকিয়া এদিন বলেন, “বৈভব কিংবা তার মত যে সকল প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন, তারা যেন শচীন তেন্ডুলকর যেভাবে দেশের হয়ে খেলেছেন, নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক সেই পথকেই অনুসরণ করে চলা উচিত।"

বৈভবের উপর বিশেষ নজর বিসিসিআইয়ের!

একইসঙ্গে সাইকিয়া আরোও জানান, বিসিসিআই বৈভবের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রত্যেক পদক্ষেপের দিকেই বিশেষভাবে নজর রাখছে। বৈভবকে নিয়ে ভীষণ সিরিয়াস ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী দিনে যাতে কয়েকটা সিরিজ কিংবা ম্যাচ খেলেই এমন তরুণ ক্রিকেট প্রতিভা হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

বড় ভূমিকায় রয়েছেন ভিভিএস লক্ষণ:

তবে শুধুমাত্র বৈভব নন, তালিকায় তাঁর মত এমন আরও ১০ থেকে ১৫ জন প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন যাদের উপরও নজর রাখছে বিসিসিআই। তাঁদের দক্ষতা থেকে শুরু করে অনুশীলন এবং সামগ্রিক উন্নয়নের দিকে যথাযথ নজর রাখা হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্সের মাধ্যমে। এই পুরো প্রক্রিয়ায় সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরো পড়ুন: সঞ্জু স্যামসনকেও এই বয়সে টপকে গেল বৈভব, শ্রেয়স, সূর্যকুমাররা কোন জায়গায় রয়েছে?

দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নামবেন বৈভব:

বৈভব আসন্ন আফগানিস্তান সিরিজের ভারতীয় দলেও রয়েছেন। সেই সিরিজ শুরু হওয়ার কথা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। তার আগে ৬ সেপ্টেম্বর থেকে দক্ষিণাঞ্চলের বিপক্ষে দলীপ ট্রফির ফাইনালে তাঁর পূর্বাঞ্চলের হয়ে মাঠে নামার কথা। ওই ম্যাচে বৈভব পূর্বাঞ্চলের সহ-অধিনায়কও।

যদিও আফগানিস্তান সিরিজের আগে বৈভব দলীপ ট্রফির ফাইনালে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরই। একথা জানান দেবজিৎ সাইকিয়া। এখন থেকেই বৈভবের মত একজন ১৫ বছর বয়সী তরুণ তারকার ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে, একথা স্পষ্ট।

আরো পড়ুন: শচীন তেন্ডুলকরের কথা টেনে বৈভবকে 'বিরাট' বার্তা দিল বিসিসিআই!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে