সঞ্জু স্যামসনকেও এই বয়সে টপকে গেল বৈভব, শ্রেয়স, সূর্যকুমাররা কোন জায়গায় রয়েছে?
আফগানিস্তানের বিপক্ষে এ মাসেই তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া।

আফগানিস্তানের বিপক্ষে এ মাসেই তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। তার আগে ২০২৬ সালের টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটাদের পারফরম্যান্সের দিকে তাকালে বেশ কিছু চমকপ্রদ পরিসংখ্যান উঠে আসছে।
ভারতীয় ব্যাটাদের মধ্যে সর্বাধিক রান!
চলতি বছরে টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটাদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে শীর্ষে আছেন ইশান কিষাণ। এখনও পর্যন্ত তিনি ৩৮টি টি-২০ ম্যাচ খেলে ১৪১৪ রান সংগ্রহ করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অভিষেক শর্মা। এখনও পর্যন্ত ২০২৬ সালে টি-২০-তে ১০৭৭ রান করেছেন রোহিত।
বড় চমক দিলেন বৈভব সূর্যবংশী!
কিন্তু যাকে নিয়ে সব থেকে বড় চমক এখনও অপেক্ষা করছে তিনি হলেন বৈভব সূর্যবংশী। এ বছর ২২টি টি-২০ ম্যাচে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা এই তরুণ ক্রিকেটার ব্যাট করে করেছেন ৯৬৯ রান। শুধু তাই নয়, ভারতের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন-কে রানের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন তিনি। চলতি বছরে টি-২০-তে ইশান, অভিষেক আর বৈভব—এই তিনজন ক্রিকেটারই একটি করে শতরান করেছেন।
আর কারা রইলেন তালিকায়?
তালিকায় চার নম্বরে রয়েছেন সঞ্জু স্যামসন। ২৮টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহের তালিকায় রয়েছে ৮৭৭ রান। তারপর পঞ্চম স্থানে তিলক বর্মা। তিনি রান সংগ্রহ করেছেন ৮২১টি। ষষ্ঠ স্থানে অবস্থান করছেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি ৮০৯ রান করেছেন। তালিকায় সপ্তম স্থানে আছেন শিবম দুবে আর অষ্টম স্থানে অবস্থান করছেন প্রাক্তন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব।
আরো পড়ুন: শচীন তেন্ডুলকরের কথা টেনে বৈভবকে 'বিরাট' বার্তা দিল বিসিসিআই!
বৈভব নন, ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন?
অবশ্য বৈভব সূর্যবংশী আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন। যদিও প্রথম ম্যাচে প্রথম একাদশে তাঁকে রাখা হবে কি না, সেই নিয়ে এখনও পর্যন্ত জল্পনা চলছে। সূত্রের খবর, প্রথম ম্যাচে বৈভবের বদলে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনকে ওপেন করতে দেখা যেতে পারে।
তাই, একদিকে যখন ২০২৬ সালে রানের দিক থেকে বৈভব সঞ্জুকে পিছনে ফেলে সকলের নজর কেড়ে নিয়েছেন, অন্যদিকে আবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পাবেন কে, ক্রিকেটমহল এখন সেদিকেই তাকিয়ে।
আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপে সত্যিই কি জায়গা হবে না রোহিত শর্মার? চাপে পড়ে গেলেন গম্ভীররা!




