শচীন তেন্ডুলকরের কথা টেনে বৈভবকে 'বিরাট' বার্তা দিল বিসিসিআই!
ক্রিকেট বিশ্বে মাত্র ১৫ বছর বয়সেই পরিচিতি অর্জন করেছেন বৈভব সূর্যবংশী। আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিজের ব্যাটিং প্রতিভা দিয়ে ইতিমধ্যেই বোলারদের কাছে আতঙ্কের নাম বৈভব।

ক্রিকেট বিশ্বে মাত্র ১৫ বছর বয়সেই পরিচিতি অর্জন করেছেন বৈভব সূর্যবংশী। আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিজের ব্যাটিং প্রতিভা দিয়ে ইতিমধ্যেই বোলারদের কাছে আতঙ্কের নাম বৈভব। এত কম বয়সে অভাবনীয় সাফল্য পাওয়া বৈভবের প্রতিভা যাতে অসময়ে হারিয়ে না যায়, সেজন্য এবার বিসিসিআই তাঁর ওপর বেশি নজর দিচ্ছে।
কারা ছিলেন এই বৈঠকে?
মুম্বইয়ে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজিত গুরুত্বপূর্ণ ‘রিভিউ’ বৈঠকে বৈভবকে নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল আর শ্রেয়স আইয়ার ও সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈভবের মতো এমন তরুণ প্রতিভাধর ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে বোর্ড যে বিশেষ পরিকল্পনা করছে, এ কথা জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।
বৈভব ছাড়াও তালিকায় রয়েছেন বহু প্রতিভাবান তরুণ ক্রিকেটার!
দেবজিৎ সাইকিয়া বলেন, আন্তর্জাতিক তরে কোন ১৫ বছর বয়সী ক্রিকেটার যদি সাফল্য পায় তা নিঃসন্দেহে গর্বের। তবে এমন প্রতিভা কে সঠিকভাবে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। যাতে আগামী দিনে ধারাবাহিকভাবে বৈভব তার সাফল্য ধরে রাখতে পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। তবে শুধু বৈভব নয়, একই নিয়ম প্রযোজ্য অন্যান্য প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের জন্যও।
বৈভবের উপর নজর রাখছে বিসিসিআই:
বোর্ডের লক্ষ্য, যেন এক বা দু’টি সিরিজে দারুন পারফরম্যান্স করে কোনও তরুণ ক্রিকেটার হারিয়ে না যান। তার পরিবর্তে দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা দেবার মত করে গড়ে তুলতে চায় বোর্ড। তাই প্রশিক্ষণ, ফিটনেস, মানসিক প্রস্তুতি আর ক্রিকেটীয় উন্নতির প্রতিটি দিক থেকেই নজর রাখা হচ্ছে বৈভবের উপর।
আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপে সত্যিই কি জায়গা হবে না রোহিত শর্মার? চাপে পড়ে গেলেন গম্ভীররা!
মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব:
বৈভবের রেকর্ড এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে উঠে এসেছে সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে। জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসনের বদলে ভারতীয় দলে জায়গা পান বৈভব। মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নতুন নজির করেছেন তিনি।
বর্তমানে বৈভবের রেকর্ড শুধু নয়, বোর্ডের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাঁর ভবিষ্যৎ। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার যেভাবে নিজের প্রতিভা তুলে ধরেছে, তাতে সঠিক পরিচর্যা পেলে ‘বেবি বস’, আগামী দিনে ভারতের সম্পদ হিসেবে ধরা দিতে পারে।
আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ CSK-তে মেন্টরের ভূমিকায় দেখা যাবে ধোনিকে?




