CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৭-এ CSK-তে মেন্টরের ভূমিকায় দেখা যাবে ধোনিকে?

২০২৬ সালের আইপিএলে বড়সড় ব্যর্থতার পর এবার নতুন করে দল গঠনের প্রস্তুতি শুরু করতে তৎপর চেন্নাই সুপার কিংস। তবে আগামী মরশুমের মহেন্দ্র সিং ধোনির ভূমিকা ঠিক কী হবে, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানা যায়নি।

MS Dhoni CSK mentor
MS Dhoni CSK mentor

২০২৬ সালের আইপিএলে বড়সড় ব্যর্থতার পর এবার নতুন করে দল গঠনের প্রস্তুতি শুরু করতে তৎপর চেন্নাই সুপার কিংস। তবে আগামী মরশুমের মহেন্দ্র সিং ধোনি-র ভূমিকা ঠিক কী হবে, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানা যায়নি। আর ধোনির সিদ্ধান্তের অপেক্ষায় নিলামের প্রস্তুতি, কোচ নিয়োগ সহ দল গঠনের মতো বড় গুরুত্বপূর্ণ কাজও আপাতত আটকে গিয়েছে বলে খবর। 

আগামী দিনে চেন্নাই সুপার কিংসের কোন ভূমিকায় থাকবেন ধোনি?

রেভস্পোর্টজের দাবি অনুযায়ী, প্রধান কোচ অথবা মেন্টরের ভূমিকায় ধোনিকে চাইছে চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু কোন দায়িত্ব তিনি নেবেন, সেটা স্পষ্ট হওয়ার পরেই পরবর্তী পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজি শুরু করবে। এমনকি আগামী সিজনে ক্রিকেটার হিসেবে ধোনিকে দেখা যাবে কি না, সেই নিয়েও তৈরি হয়েছে বিরাট প্রশ্ন।

খেলোয়াড় হিসেবে মাঠে হয়ত নামবেন না ধোনি!

রেভস্পোর্টজের একজন সাংবাদিক দাবি করেছেন, নিলামের প্রস্তুতি, খেলোয়াড় বাছাই থেকে শুরু করে কোচ নিয়োগের মতো কাজ এখনও পর্যন্ত ধোনির সম্মতি ছাড়া এগিয়ে নিয়ে যেতে পারছে না সিএসকে। তিনি বলেন, ধোনি সিদ্ধান্ত নিলেই ফের গতি পাবে দল গঠনের প্রক্রিয়া। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে আগামী সিজনে ধোনিকে ক্রিকেটার হিসেবে মাঠে দেখার খুবই কম সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: ভারতের পাশাপাশি এশিয়ান গেমসের ব্যবস্থাপনা নিয়ে এবার আপত্তি জানাল জাপানও!

ফ্লেমিংকে বিদায় জানিয়েছে CSK:

এদিকে, ১৯ বছরের সম্পর্কের সিএসকে বিচ্ছেদ ঘটিয়েছে স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে। আইপিএলের প্রথম মরশুমে ২০০৮ সালে ক্রিকেটার হিসেবে ফ্লেমিং চেন্নাইয়ে যোগ দিয়েছিলেন। ২০০৯ সালে দলের প্রধান কোচ হন তিনি। তাঁর কোচিংয়ে ধোনির নেতৃত্বে চেন্নাই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে পুরো পাঁচ বার।

২০২৬ সিজনের পর ফ্লেমিং বিদায় নেওয়ায় পাঁচ বারের চ্যাম্পিয়নদের বহু বছর পর নতুন প্রধান কোচের সন্ধান করতে হচ্ছে। শুধু তাই নয়, রয়েছে দলকে নতুন করে সাজানোর চ্যালেঞ্জও। ২০২৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত—টানা তিন সিজন প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। ২০২৬-এ ১৪ ম্যাচে মাত্র ছ’টি ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে তারা শেষ করেছে। তাই আগামী সিজনের আগে ধোনির সিদ্ধান্ত আর নতুন করে দল গঠন—দুটি বিষয়েই এখন তাকিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের সমর্থকরা।

আরো পড়ুন: ভারতীয় দলে ফের এন্ট্রি নিচ্ছেন 'বুম বুম'! তারকা বোলারকে ফিট রাখতে এবার বড় পরিকল্পনা নিল বিসিসিআই!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে