CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ভারতের পাশাপাশি এশিয়ান গেমসের ব্যবস্থাপনা নিয়ে এবার আপত্তি জানাল জাপানও!

এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকা সহ খেলার পরিকাঠামোকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসন্তোষ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি আয়োজকদের ব্যবস্থাপনায় একেবারেই খুশি নয়। আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড-সহ পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও বেজায় অসন্তুষ্ট।

India-Japan-Asian games
India-Japan-Asian games

এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকা সহ খেলার পরিকাঠামোকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসন্তোষ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি আয়োজকদের ব্যবস্থাপনায় একেবারেই খুশি নয়। আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড-সহ পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও বেজায় অসন্তুষ্ট। একাধিক দফায় আইচি-নাগোয়া গেমসের আয়োজকদের সাথে বৈঠক হলেও এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে দ্বিতীয় সারির দল এশিয়ান গেমসে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছে ভারত। অবশেষে কী ব্যবস্থা করলো জাপান?

জাপানের পক্ষ থেকে আয়োজিত থাকার ব্যবস্থা!

জাপানের আয়োজকদের তরফে এশিয়ান গেমসে অংশগ্রহণ করা খেলোয়াড় আর কোচদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে গেমস ভিলেজের বাইরে মূল শহরে। আরো থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু তাঁবু আর নোঙর করা জাহাজেও। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ হাজারেরও বেশি মানুষের জন্য অতিরিক্ত ব্যবস্থা করা অসম্ভব। ওদিকে বাড়ানো যাবে না গেমসের বাজেটও। তাতেই বিভিন্ন ক্রিকেট বোর্ডের অসন্তোষ আরও বৃদ্ধি পায়।

কী জানালেন জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও?

পরিস্থিতি সামাল দিতে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবার মুখ খুলেছে। ওই সংস্থার সিইও নাওকি অ্যালেক্স মিয়াজি জানান, চাইলে ক্রিকেট দলগুলি নিজেদের ইচ্ছেমতো হোটেলে থাকতে পারবেন। হোটেলের ব্যবস্থাও করা হচ্ছে ক্রিকেট দলগুলির জন্য। চাইলে তাঁবু কিংবা জাহাজে থাকতে পারবে অন্য দলগুলি।

আপত্তি ছিল সাজঘর নিয়েও:

সাজঘর নিয়েও বিভিন্ন দেশের ক্রিকেট সংস্থার আপত্তি রয়েছে। মিয়াজি জানান, সাজঘর অস্থায়ী, তবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকবে সেখানে। ক্রিকেটারেরা চাইলে মাঠের পাশে থাকা স্থায়ী পরিকাঠামোগুলো ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: ভারতীয় দলে ফের এন্ট্রি নিচ্ছেন 'বুম বুম'! তারকা বোলারকে ফিট রাখতে এবার বড় পরিকল্পনা নিল বিসিসিআই!

এশিয়ান গেমসের ক্রিকেট অনুষ্ঠিত হবে নিশিনের কারোগি স্পোর্টস পার্কে!

নিশিনের কারোগি স্পোর্টস পার্কে হবে এশিয়ান গেমসের ক্রিকেট। আগামী টি-২০ বিশ্বকাপের পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও আয়োজিত হওয়ার কথা এই মাঠেই। মাঠটি তৈরি করা হয়েছে গত ১৭ মাস ধরে। একথা জানিয়েছেন মিয়াজি। পূর্ণ আয়তনের মাঠ আর উন্নত মানের পিচ তৈরি করা হয়েছে, সীমিত সময় আর অর্থের মধ্যেই। এ কাজে শ্রীলঙ্কা ক্রিকেট যথেষ্ট সহযোগিতা প্রদান করেছে বলে জানান তিনি।  

এদিকে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া জানায়, আবাসন নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাদের মতে, জুলাইয়ের মধ্যেই গেমস উপযোগী আবাসনের বন্দোবস্ত করা হয়েছে নথিভুক্ত ১৭ হাজারের বেশি খেলোয়াড় আর কর্মকর্তাদের জন্য। সঠিক ও মসৃণভাবেই চলছে এশিয়ান গেমসের প্রস্তুতি।

আরো পড়ুন: হরমনপ্রীতদের 'পুরনো রোগ' কিছুতেই যাচ্ছে না, এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের আগেই মাথায় হাত ভারতের!

ট্যাগ:JapanIndia

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে