ভারতীয় দলে ফের এন্ট্রি নিচ্ছেন 'বুম বুম'! তারকা বোলারকে ফিট রাখতে এবার বড় পরিকল্পনা নিল বিসিসিআই!
ভারতীয় ক্রিকেট বোর্ড এবার নতুন পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার জাসপ্রীত বুমরাকে নিয়ে। দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও একের পর এক চোট সমস্যায় মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই তারকা পেসারকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এবার নতুন পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার জাসপ্রীত বুমরাহ-কে নিয়ে। দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও একের পর এক চোট সমস্যায় মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই তারকা পেসারকে। তাই আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে কিভাবে জাসপ্রীত বুমরাহকে সঠিকভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে সতর্ক হয়েছে টিম ম্যানেজমেন্ট।
হাঁটুর চোটে ভুগছেন বুমরাহ!
বিশ্বকাপ আর আইপিএলের পর ভারতের হয়ে ইংল্যান্ড সফরে দুটি একদিনের ম্যাচ খেলেন বুমরা। তারপরেই তিনি হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে অংশ নিতে পারেনি। ছিটকে যেতে হয় ভারতীয় দল থেকে। তবে বর্তমানে চোট থেকে কিছুটা সেরে উঠে, শারীরিক অবস্থা উন্নতি হয়েছে পুনর্বাসনের পর। আগামী দিনে যাতে আবারো চোটের সমস্যা বড় আকার ধারণা করে, সেই জন্য বুমরাহকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে বিসিসিআই।
আগামী বিশ্বকাপে বুমরাহকে চাইছে বিসিসিআই!
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ-এ চাইছে বোর্ড বুমরাহকে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে চায়। তাই বিশ্বকাপের প্রায় এক বছর আগে থাকতেই বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে ভালোভাবে নজর দিচ্ছে বিসিসিআই। ইতিপূর্বে ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ম্যাচে বুমরাহকে বেশি সুযোগ দিতে চেয়েছিল বোর্ড। তবে তাঁকে টি-২০ ক্রিকেট থেকে বিরতি দেওয়ার কথা বলা হয়। সেই জন্যই কারণেই আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সফরের টি-২০ দলে বুমরাহ ছিলেন না।
আরো পড়ুন: হরমনপ্রীতদের 'পুরনো রোগ' কিছুতেই যাচ্ছে না, এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের আগেই মাথায় হাত ভারতের!
ছোট ফরম্যাটের ক্রিকেট দিয়ে ফিরছেন বুমরাহ!
তবে হাঁটুর চোট থেকে পুরো সুস্থ হওয়ার পরে কিছুটা পরিবর্তন আসতে পারে পরিকল্পনায়। এবার ছোট ফরম্যাটের ক্রিকেট দিয়েই ভারতীয় দলের ম্যানেজমেন্ট ধীরে ধীরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বুমরাকে ফেরাতে চাইছে। এতে ম্যাচ ফিটনেস আর শরীরের উপর চাপ, দুইটি বিষয়ে পর্যবেক্ষণ করা যাবে।
২০২৭ বিশ্বকাপে কি খেলবেন বুমরাহ?
সব ঠিক থাকলে আগামী এশিয়ান গেমস কিংবা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের কোনও একটিতে হতে পারে বুমরাহর প্রত্যাবর্তন। যদিও ২০২৭ সালের বিশ্বকাপের চিন্তা করে, তাঁর ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। সুতরাং, ২০২৭-এর বিশ্বকাপে যে বুমরাহকে খেলানো হবে সেটা বলাই বাহুল্য। যদিও অফিসিয়ালভাবে এখনও কোনো কিছু স্পষ্ট নয়।
আরো পড়ুন: এ কি! পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলেন মোহম্মদ আমির, কারণ কী?




