CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

এ কি! পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলেন মোহম্মদ আমির, কারণ কী?

পাকিস্তান দলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মোহাম্মদ আমিরের ফেরার জল্পনায় খোদ পাক তারকাই এবার ইতি টানলেন।আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরে আসবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমির।

Mohammad Amir Pakistan
Mohammad Amir Pakistan

পাকিস্তান দলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মোহাম্মদ আমির-এর ফেরার জল্পনায় খোদ পাক তারকাই এবার ইতি টানলেন।আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরে আসবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমির। তাই আবারও পাকিস্তানের জার্সিতে আমিরকে দেখতে পাওয়ার যে আশা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে, সেই আশা নিরাশায় পরিণত হলো। 

আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না মোহাম্মদ আমির!

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেঙে আমির পাকিস্তান দলে ফিরেছিলেন। যদিও সেই প্রতিযোগিতার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছিলেন। তারপর ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর গ্রহণ করেন এই বাঁহাতি পেসার।

স্ত্রী নারজিস খানের সাথে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন আমির!

এরপর স্ত্রী নারজিস খানের সাথে আমির ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। এমনকি ব্রিটিশ পাসপোর্টও পান। পাকিস্তানের হয়ে তাই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে আবারও মাঠে নামাতে পারেন কিনা, সেই সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হলেও, সেই সম্ভাবনা আর থাকল না আমিরের সাম্প্রতিক বক্তব্যে।

আরো পড়ুন: কেরিয়ার শুরু হতে না হতেই শেষ পশ্চিমবঙ্গের এই দুই ক্রিকেটারের! বয়স ভাঁড়িয়ে খেলার শাস্তি দিল বোর্ড!

সাক্ষাৎকারে কী জানালেন আমির?

জনপ্রিয় ইউটিউবার ফুরকান ভাট্টির সাথে একটি কথোপকথনে আমির জানিয়েছেন, তিনি বর্তমানে ক্রিকেটার হিসেবে খেলছেন। তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার জন্য যে চুক্তিতে বর্তমানে রয়েছেন, এই চুক্তি অনুযায়ী অন্য কোন দেশের হয়ে খেলার ব্যাপারে কিছু বিধি-নিষেধ রয়েছে। সেই জন্যই পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর কামব্যাক করার কোন সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন আমির। 

পাকিস্তানের জার্সিতে আর দেখা যাবে না আমিরকে:

আমিরের কথায়, পাকিস্তানের জার্সিতে তাঁর অধ্যায় সমাপ্ত। অর্থাৎ তাঁকে ২০২৭ বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে আর দেখা যাবে না। তবে, পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতে পারেন এই তারকা পেসার।

তাই অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে আবারো ফিরিয়ে নিয়ে আসার যে জল্পনা শুরু হয়েছে, তাতে বড় ধাক্কা লাগল। আগামী বিশ্বকাপের আগে আমিরের অভিজ্ঞতাকে কাজে লাগানো নিয়ে যে সম্ভাবনা দেখা যাচ্ছিল, আপাতত সেই দরজা একেবারেই বন্ধ।

আরো পড়ুন: জয় শাহের আইসিসি এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক 'কঠোর' পদক্ষেপ নিল, কিন্তু কেন?

ট্যাগ:PakistanMohammad Amir

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে