CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

জয় শাহের আইসিসি এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক 'কঠোর' পদক্ষেপ নিল, কিন্তু কেন?

আন্তর্জাতিক ক্রিকেটে এবার বিরাট ধাক্কা খেল শ্রীলঙ্কা। ২০২৭ সালের প্রথম দিকে আয়োজিত হতে চলা মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কার আয়োজনের কথা ছিল। তবে অবশেষে সেই আয়োজকস্বত্ব হারাচ্ছে দ্বীপরাষ্ট্রটি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে দেশের প্রশাসনের।

Jay Shah on Sri Lanka Cricket
Jay Shah on Sri Lanka Cricket

আন্তর্জাতিক ক্রিকেটে এবার বিরাট ধাক্কা খেল শ্রীলঙ্কা। ২০২৭ সালের প্রথম দিকে আয়োজিত হতে চলা মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কার আয়োজনের কথা ছিল। তবে অবশেষে সেই আয়োজকস্বত্ব হারাচ্ছে দ্বীপরাষ্ট্রটি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড-এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে দেশের প্রশাসনের। জানা গিয়েছে যে, সরকারি ক্রিকেট বোর্ডের কাজে হস্তক্ষেপের অভিযোগের জন্যই এবার এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের স্বাধীনতা নিয়ে উঠছে প্রশ্ন!

আগামী বছরের ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছিল। আইসিসির নিয়মে, প্রশাসনিক ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে স্বাধীনভাবে কাজ করতে হয়। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠায় জটিল হয়ে ওঠে পরিস্থিতি।

শ্রীলঙ্কার উপর ভরসা নেই আইসিসির!

দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের কার্যকলাপে সরকারি হস্তক্ষেপ নিয়ে সামনে এসেছে বিতর্ক। এই জটিল পরিস্থিতিতে আইসিসি মনে করে, এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কোন প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে দায়িত্ব দেওয়া উচিত হবে না।

আরো পড়ুন: টিম প্রার্থীয়, ৯০০ সুযোগ দেয় প্রশ্ন নিয়ে পাকিস্তান সপাটে উত্তর শামি!

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাঠামো নিয়ে মতবিরোধ:

সূত্রের খবর অনুযায়ী, আইসিসির সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাঠামো নিয়েও মতবিরোধ শুরু হয়েছে। দ্রুত নির্বাচন করার জন্যও বোর্ডে চাপ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট মহলে শ্রীলঙ্কা ক্রিকেটের অন্তর্বর্তী প্রশাসনের বিষয়টি নিয়েও বড় উদ্বেগ তৈরি হয়েছে।

তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কোথায় অনুষ্ঠিত হবে ২০২৭ সালের মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি? শ্রীলঙ্কার কাছ থেকে আইসিসি আয়োজক স্বত্ব কেড়ে নিয়েছে। তাই মনে করা হচ্ছে, নতুন ভেন্যু চূড়ান্ত করবে। যদিও আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে নতুন আয়োজক দেশের নাম, সেদিকেই এখন নজর ক্রিকেটবিশ্বের।

আরো পড়ুন: বিরাট কোহলির বাঁ হাতের নতুন 'ট্যাটু' ভাইরাল, কেন এত চর্চা চলছে বিরাটের নয়া ট্যাটু নিয়ে?

ট্যাগ:Sri Lanka

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে