CSE
Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

বিরাট কোহলির বাঁ হাতের নতুন 'ট্যাটু' ভাইরাল, কেন এত চর্চা চলছে বিরাটের নয়া ট্যাটু নিয়ে?

বিরাট কোহলি, ক্রিকেটের বাইশ গজে যিনি আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। কিন্তু ক্রিকেটের পাশাপাশি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে ট্যাটুর প্রতিও। ইতিমধ্যেই শরীরের নানান অংশে একাধিক ট্যাটু করিয়েছেন এই ভারতীয় তারকা ক্রিকেটারের। ডের সেই ট্যাটু তালিকায় যোগ হল আরও এক নতুন নকশা। কীসের নকশা আঁকালেন তিনি?

Virat Kohli tattoo
Virat Kohli tattoo

বিরাট কোহলি, ক্রিকেটের বাইশ গজে যিনি আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। কিন্তু ক্রিকেটের পাশাপাশি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে ট্যাটুর প্রতিও। ইতিমধ্যেই শরীরের নানান অংশে একাধিক ট্যাটু করিয়েছেন এই ভারতীয় তারকা ক্রিকেটারের।

বিরাটের হাতে নতুন ''ট্যাটু নিয়ে কী বললেন শিল্পী?

একটি ঘূর্ণায়মান তরঙ্গের মতো নতুন ট্যাটু দেখা গিয়েছে বিরাটের বাঁ হাতে। নকশাটি আঁকা হয়েছে এক বিন্দু জল থেকে বৃত্তাকারে ছড়িয়ে পড়া এক তরঙ্গের আদলে। যদিও এখনও সম্পূর্ণ হয়নি ট্যাটুটি। সমাজমাধ্যমে বিরাটের ট্যাটু শিল্পী একটি ছবি প্রকাশ করে জানান, এই ট্যাটু পাঁচটি ধাপে সম্পূর্ণ করা হবে।

বিরাটের নতুন ট্যাটুর বিশেষত্ব কী জানেন?

বিরাটের শরীরে বেশিরভাগ ট্যাটু কোন না কোন বিশেষ অর্থ কিংবা ব্যক্তিগত ভাবনার বিষয় বহন করে। তাই এই নতুন ঘূর্ণায়মান তরঙ্গ আঁকা ট্যাটু নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। তবে এখনো পর্যন্ত নিজের এই ট্যাটুর অর্থ কিংবা এই ট্যাটুর মধ্য দিয়ে নতুন কোন বার্তার দিয়ে চেয়েছেন কিনা, সেই বিষয়ে কিছুই স্পষ্ট করেননি বিরাট।  

ঘূর্ণায়মান তরঙ্গের বিভিন্ন ব্যাখ্যা আছে:

ঘূর্ণায়মান তরঙ্গকে ব্যাখ্যা করা যায় বিভিন্নভাবে। এমন নকশা শিল্পকলায় অনেক সময় গতি, আবেগ আবার মনের অস্থিরতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। ভিনসেন্ট ভ্যান গঘ-এর প্রখ্যাত ‘দ্য স্টারি নাইট’ ছবিতেও গভীর আবেগ আর অন্তর্দ্বন্দ্বের প্রতীক হিসেবেভিআকাশের ঘূর্ণায়মান রেখাকে তুলে ধরা হয়েছে। আবার তরঙ্গের মাধ্যমে সাহিত্যে বোঝানো হয়, ময়ের প্রবাহ, স্মৃতির ঘূর্ণিপাক অথবা মনের গভীরে থাকা অনুভূতিকেও।

আরো পড়ুন: আইপিএলে আর থাকবে না 'ইমপ্যাক্ট প্লেয়ার', বদলে যেতে চলেছে নিয়ম?

গতিশীলতারও প্রতীক হতে পারে বিরাট ট্যাটু:

তবে মনে করা হচ্ছে, বিরাটের এই নতুন ট্যাটু হয়তো বা গতিশীলতার প্রতীক। স্থির জলে ছোট্ট একটি পাথর ফেললে যেমন তার প্রভাবশালী দিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ছোট্ট পদক্ষেপ থেকে বড় ধরনের কোন পরিবর্তন হওয়ার বার্তাও থাকতে পারে।

বিরাটের শরীরের ট্যাটুগুলির বিশেষত্ব:

বিরাটের শরীরে অন্যান্য ট্যাটু গুলিতে ব্যক্তিগত বিশ্বাসের ছাপ আছে। তাঁর বাঁ কাঁধে ঈশ্বরের নজরদারি কিংবা বিশ্বাসের প্রতীক হিসেবে আছে ‘গডস আই’ ট্যাটু। নিজের শরীরে বাবা মায়ের নাম সহ আরাধ্য দেবতা শিবের ট্যাটু রয়েছে তাঁর। 

যদিও নতুন ট্যাটুর কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। তাই পুরো নকশা না দেখে ঘূর্ণায়মান তরঙ্গের বিষয়টি স্পষ্ট হচ্ছে না।

আরো পড়ুন: দলীপে ট্রফিতে দীর্ঘ ৫৭ বছরের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী!

ট্যাগ:Virat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে