আইপিএলে আর থাকবে না 'ইমপ্যাক্ট প্লেয়ার', বদলে যেতে চলেছে নিয়ম?
আবারও আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে জোর আলোচনা শুরু হল। এই নিয়ম আগামী সিজনে রাখা হবে, নাকি একেবারেই তুলে দেওয়া হবে—সেই নিয়ে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড দশটি ফ্র্যাঞ্চাইজির থেকেই মতামত চেয়েছে।

আবারও আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে জোর আলোচনা শুরু হল। এই নিয়ম আগামী সিজনে রাখা হবে, নাকি একেবারেই তুলে দেওয়া হবে—সেই নিয়ে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড দশটি ফ্র্যাঞ্চাইজির থেকেই মতামত চেয়েছে। নিজেদের মতামত সব দলকে আগামী ৩১ অগাস্টের মধ্যে জানাতে বলা হয়েছিল।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে গত আইপিএলে কম বিতর্ক হয়নি। এই নিয়মের বিরোধিতা করেছেন একাধিক ক্রিকেটার। তাঁদের কথা অনুযায়ী, ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবস্থার জন্য আরও কঠিন হয়ে গিয়েছে বোলারদের কাজ। শুধু তাই নয়, মনে করা হয়েছিল গত মরশুমে প্রতি ম্যাচে বড় রান ওঠার পিছনেও রয়েছে এই নিয়মের বড় ভূমিকা।
ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে সব দলের মতামত জানতে চায় বিসিসিআই!
কিন্তু সব দলই যে এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছে, তা কিন্তু নয়। এখনও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বহাল রাখার পক্ষে সে দিচ্ছে কিছু ফ্র্যাঞ্চাইজি। সেই জন্যই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগেই বিসিসিআই সব দলের মতামতই জানতে চাইছে।
ইমপ্যাক্ট প্লেয়ারের সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের মত চাওয়া হয়েছে আরও কয়েকটি বিষয় নিয়ে। প্লেয়ার আর ম্যাচ অপারেশন, আম্পায়ারিং, অনুশীলন পর্ব-সহ নানান প্লেয়িং কন্ডিশন নিয়ে দলগুলিকে মতামত দিতে বলা হয়েছে।
আরো পড়ুন: দলীপে ট্রফিতে দীর্ঘ ৫৭ বছরের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী!
গত বছর অধিনায়কদের বৈঠকেও উঠেছিল ইমপ্যাক্ট প্লেয়ার প্রসঙ্গ!
উল্লেখ্য, প্রত্যেক আইপিএল সিজনে শেষ হওয়ার পর বিভিন্ন বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে গত বছর অধিনায়কদের বৈঠকেও আলোচনা হয়েছিল। বোর্ড সেই বৈঠকের প্রসঙ্গই এবার উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে পাঠানো ই-মেলে। ইতিমধ্যেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিরুদ্ধ মত প্রকাশ করেছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডেয়া, অক্ষর পটেল আর শুভমন গিলের মতো তারকারা।
কী বলা হয়েছে বোর্ডের চিঠিতে?
বোর্ডের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সালের আইপিএল শুরু হওয়ার আগে অধিনায়কদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, টুর্নামেন্ট শেষ হবার পর দশটি দলের সম্মিলিত মতামত নেওয়া হবে ক্রিকেট পরিচালনা সংক্রান্ত ব্যাপারে। সেই সিদ্ধান্ত অনুসারে ফ্র্যাঞ্চাইজিগুলিকে মতামত পাঠাতে বলা হয়েছে ৩১ অগাস্টের মধ্যে। এবার নজর থাকবে, দশটি দলের মতামত পেয়ে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়।
আরো পড়ুন: বলিউডের এই 'গ্ল্যামার কুইন'-এর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! বেরিয়ে এল অজানা সত্য...!




