CSE
Toss Index581.0 −1.78%Match Index642.4 −0.17%TIX-CPL2666.4 −1.78%TIX-SATO2699.3 −0.73%Caribbean Premier League 2026 · CSXM3605 ZIM-W vs SA-W +0.00%M3604 NAM vs SA +0.00%M3603 BT vs SNP +0.00%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%Toss Index581.0 −1.78%Match Index642.4 −0.17%TIX-CPL2666.4 −1.78%TIX-SATO2699.3 −0.73%Caribbean Premier League 2026 · CSXM3605 ZIM-W vs SA-W +0.00%M3604 NAM vs SA +0.00%M3603 BT vs SNP +0.00%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%
নিউজ

বলিউডের এই 'গ্ল্যামার কুইন'-এর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! বেরিয়ে এল অজানা সত্য...!

মহেন্দ্র সিংহ ধোনি, বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তিনি। অসাধারণ নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে মাঠের বাইরে ধোনির ব্যক্তিত্ব আর ঠান্ডা মাথায় অধিনায়কত্ব তাঁকে প্রায় সময়ই সংবাদের শিরোনামে রেখেছে। বিভিন্ন সময়ে ক্রিকেটের সঙ্গে ধোনির ব্যক্তিগত জীবন নিয়েও নানান জল্পনা সামনে এসেছে।

MS Dhoni with Deepika Padukone
MS Dhoni with Deepika Padukone

মহেন্দ্র সিংহ ধোনি, বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তিনি। অসাধারণ নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে মাঠের বাইরে ধোনির ব্যক্তিত্ব আর ঠান্ডা মাথায় অধিনায়কত্ব তাঁকে প্রায় সময়ই সংবাদের শিরোনামে রেখেছে। বিভিন্ন সময়ে ক্রিকেটের সঙ্গে ধোনির ব্যক্তিগত জীবন নিয়েও নানান জল্পনা সামনে এসেছে। তিনি ২০১০ সালে সাক্ষী সিংহ রাওয়াতকে বিয়ে করেন। কিন্তু তার আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। কারা ছিলেন সেই তালিকায়?

রাই লক্ষ্মীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন!

দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে ধোনির নাম একসময় বেশ চর্চায় ছিল। বেশ কিছু প্রতিবেদন বলে, দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয় ২০০৮-০৯ সালের দিকে। তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে সম্পর্ক নিয়ে আরও বাড়ে জল্পনা। পরে ধোনির সঙ্গে নিজের অতীত সম্পর্কের প্রসঙ্গে কথা বলেন রাই লক্ষ্মী। 

দীপিকা পাডুকোনের সঙ্গেও জড়ায় ধোনির নাম!

ধোনির নাম জড়িয়ে পড়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন-এর সাথেও। সেই সময় দুজনের ডেটিংয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এক সাক্ষাৎকারে ধোনি নিজেও দীপিকাকে নিজের ‘ক্রাশ’ বলে উল্লেখ করেন। এমনকি দীপিকার অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমা নিয়েও ইজের আগ্রহের কথা প্রকাশ করেন। তবে সম্পর্ক নিয়ে দুজনের কেউই কোন মন্তব্য করেননি।

আসিনের সঙ্গেও ধোনির সম্পর্কের গুঞ্জন!

একসময় ধোনির সঙ্গে 'গজনি’ খ্যাত অভিনেত্রী আসিনের নামও শোনা যায়। এক পোশাক সংস্থার সঙ্গে দুজনেই যুক্ত ছিলেন। সেই থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০১০ সালে আসিনের বাড়িতে ধোনিকে দেখা যাওয়ার পর আরও জোরালো হয় সেই জল্পনা। কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে ধোনি কিংবা আসিন—কেউই কিছুই বলেননি।

আরো পড়ুন: ১৫ বছর বয়স হলেও অনূর্ধ্ব-১৯ টিমে কেন জায়গা দেওয়া হল না বৈভব সূর্যবংশীকে?

প্রীতি সিমোসের সঙ্গেও ধোনির সম্পর্কের গুঞ্জন:

টেলিভিশন প্রযোজক এবং কমেডি শোয়ের সাথে যুক্ত প্রীতি সিমোসের সঙ্গেও একসময় ধোনির নাম জড়িয়েছিল। তাঁদের বন্ধুত্বকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও বেশ কয়েকটা প্রতিবেদনে দুজনকে ভালো বন্ধু হিসেবেও উল্লেখ করা হয়।

অবশেষে সাক্ষীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন ক্যাপ্টেন কুল:

একাধিক সম্পর্কের গুঞ্জন এই জল্পনার মাঝে ধোনির জীবনে সাক্ষী আসেন। দুজন বিয়ে করেন ২০১০ সালের ৪ জুলাই। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত দম্পতি ধোনি আর সাক্ষীর জুটি।

আরো পড়ুন: বিসিসিআইকে এবার এক হাত নিলেন ছেলে থেকে মেয়ে হওয়া ক্রিকেটার অনয়া!

ট্যাগ:Mahendra Singh Dhoni

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে