CSE
Toss Index581.0 −1.78%Match Index642.4 −0.17%TIX-CPL2666.4 −1.78%TIX-SATO2699.3 −0.73%Caribbean Premier League 2026 · CSXM3605 ZIM-W vs SA-W +0.00%M3604 NAM vs SA +0.00%M3603 BT vs SNP +0.00%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%Toss Index581.0 −1.78%Match Index642.4 −0.17%TIX-CPL2666.4 −1.78%TIX-SATO2699.3 −0.73%Caribbean Premier League 2026 · CSXM3605 ZIM-W vs SA-W +0.00%M3604 NAM vs SA +0.00%M3603 BT vs SNP +0.00%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%
নিউজ

১৫ বছর বয়স হলেও অনূর্ধ্ব-১৯ টিমে কেন জায়গা দেওয়া হল না বৈভব সূর্যবংশীকে?

আইপিএলে ফাটাফাটি পারফরম্যান্স করার পর ইতিমধ্যে ভারতের সিনিয়র দলেও জায়গা পাকা করে নিয়েছেন উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক টি-২০তে অভিষেক করার পর জিম্বাবোয়ের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে তিনি নিজের প্রতিভার প্রমাণও দিয়েছেন।

Vaibhav Suryavanshi U19 cricket
Vaibhav Suryavanshi U19 cricket

আইপিএলে ফাটাফাটি পারফরম্যান্স করার পর ইতিমধ্যে ভারতের সিনিয়র দলেও জায়গা পাকা করে নিয়েছেন উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক টি-২০তে অভিষেক করার পর জিম্বাবোয়ের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে তিনি নিজের প্রতিভার প্রমাণও দিয়েছেন। কিন্তু এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে বৈভবকে দেখা যাবে না। আর এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে একের পর এক প্রশ্ন। কেন জায়গা পেলেন না বৈভব? 

অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাওয়া নিয়ে বিসিসিআইয়ের নিয়ম কী বলছে?

বৈভব সূর্যবংশী অস্ট্রেলিয়া সিরিজের দলে সুযোগ না পাওয়া নিয়ে, ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নিয়ম রয়েছে। ২০১৬ সালের নিয়ম অনুসারে, নিজের পুরো ক্রিকেট জীবনে শুধুমাত্র একবার কোন ভারতীয় ক্রিকেটার একবারই অংশ নিতে পারবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। যদি কোনো ক্রিকেটার ১৫ অথবা ১৭ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে থাকেন, তবে পরবর্তীতে বয়সসীমার মধ্যে থাকলেও তিনি খেলার সুযোগ পাবেন না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

ওয়াশিংটন সুন্দরও আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারেননি!

এই নিয়মের জন্যই অতীতে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারেননি ওয়াশিংটন সুন্দর-ও। এবার বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হয়েছে। এই বছরের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নিয়েছেন বৈভব। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আর খেলার সুযোগ না দিয়ে অস্ট্রেলিয়া সিরিজের অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা পেলেন না বৈভব। 

আরো পড়ুন: বিসিসিআইকে এবার এক হাত নিলেন ছেলে থেকে মেয়ে হওয়া ক্রিকেটার অনয়া!

বিসিসিআই এর নিয়মে বৈভবকে দলে রাখা হয়নি:

বৈভবের বদলে ভারতীয় নির্বাচকেরা নতুন প্রজন্মের ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। অর্থাৎ এটা স্পষ্ট যে, পারফরম্যান্সের কারণে বৈভব বাদ পড়েননি। বরং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাঁকে দলে রাখেনি বিসিসিআই।

এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন ওয়ানডে সিরিজ সূচনা হবে। রাজকোটে ১৮, ২১ আর ২৩ সেপ্টেম্বর আয়োজিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর দুই ম্যাচের মাল্টি-ডে সিরিজ শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

তাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলে বৈভব সূর্যবংশীর জায়গা না পাওয়া নিয়ে যতই আলোচনা হোক না কেন, তার পেছনের মূল কারণ পারফরম্যান্স নয় বরং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সংক্রান্ত বিসিসিআইয়ের নিয়মেই বাদ দেওয়া হল বৈভব সূর্যবংশীকে।

আরো পড়ুন: এশিয়ান গেমসে বিসিসিআই ভারতীয় টিমকে খেলতে পাঠাবে না? কেন ক্ষুব্ধ হল বিসিসিআই?

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে