CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

বিসিসিআইকে এবার এক হাত নিলেন ছেলে থেকে মেয়ে হওয়া ক্রিকেটার অনয়া!

নিয়মের জন্যই ক্রিকেটে সুযোগ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বঙ্গারের কন্যা অনয়া বঙ্গার। যদিও অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন অনয়া বঙ্গার।

Anaya Bangar gender transfromation
Anaya Bangar gender transfromation

নিয়মের জন্যই ক্রিকেটে সুযোগ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বঙ্গার-এর কন্যা অনয়া বঙ্গার। যদিও অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন অনয়া বঙ্গার। তার পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নীতি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে শিক্ষা নেওয়ার জন্য পরামর্শও দিলেন তিনি। কী বললেন অনয়া?

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন অনয়া!

এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় অনয়া দাবি করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর প্রতি দীর্ঘদিন ধরেই নীরব থেকেছে। রূপান্তরিত হওয়ার পর দূরে সরে যেতে হবে ক্রিকেট ছেড়ে, এ কথা জানতেন তিনি। যদিও সুযোগ পেলে আগামী দিনে ভারতীয় দলের সাথে কাজ করতে এবং নিজের অভিজ্ঞতা আর জ্ঞান ভাগ করে নিতে প্রস্তুত করে জানিয়েছেন অনয়া। 

ভারতীয় ক্রিকেটের অবদান রাখতে চান অনয়া!

অনয়া এদিন বলেন, তিনি আগামীদিনে দেশের ক্রিকেট এবং মহিলাদের খেলাধুলার বিষয়ে উন্নতির জন্য অবদান রাখতে চান।তাঁর আশা, আগামী দিনে রূপান্তরিত ক্রিকেটারদের খেলার জন্য সুযোগ দেওয়া ব্যাপারে নতুন নিয়ম তৈরি করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন: এশিয়ান গেমসে বিসিসিআই ভারতীয় টিমকে খেলতে পাঠাবে না? কেন ক্ষুব্ধ হল বিসিসিআই?

রূপান্তর নিয়ে বড় কথা বললেন:

নিজের লিঙ্গ পরিবর্তন করার কঠিন সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন অনয়া। তিনি বলেন, এই পথ একেবারেই সহজ ছিল না। রূপান্তরের প্রক্রিয়া এবং তার পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক এই সামাজিক পরিবেশের জন্য অনেক সময় নিজেকে বিচ্ছিন্ন ও একাকী মনে করতেন তিনি।

অনয়ার কথায়, অনেকেই এই যাত্রাপথে তাঁকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্ত আর নিজের প্রতি বিশ্বাসই নিয়েই এগিয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলার জন্য সুযোগ পাওয়ার পর, ভারতীয় ক্রিকেটের রূপান্তরিত ক্রীড়াবিদদের জন্য নতুন ভাবনার কথা আরও একবার প্রকাশ্যে আনলেন তিনি।

আরো পড়ুন: Subhman Gill Luxury Car: মুম্বইয়ের রাস্তায় কোটি টাকার গাড়ি নিয়ে নিউ লুকে ভাইরাল শুভমন!

ট্যাগ:India W

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে