CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

Subhman Gill Luxury Car: মুম্বইয়ের রাস্তায় কোটি টাকার গাড়ি নিয়ে নিউ লুকে ভাইরাল শুভমন!

ভারতের টেস্ট আর ওয়ান ডে দলের অধিনায়ক হলেন শুভমন গিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই গিয়েছিল টিম ইন্ডিয়া। সফরে ১-০ ব্যবধানে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ জিতে নিয়েছে।

Shubman Gill Mercedes Benz
Shubman Gill Mercedes Benz

ভারতের টেস্ট আর ওয়ান ডে দলের অধিনায়ক হলেন শুভমন গিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই গিয়েছিল টিম ইন্ডিয়া। সফরে ১-০ ব্যবধানে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ জিতে নিয়েছে। যদিও সিরিজ শেষ হতেই ক্রিকেটের সঙ্গে সঙ্গে অন্য কারণে খবরের শিরোনামে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। কী এমন করলেন তিনি? 

মার্সিডিজ-বেঞ্জ গাড়ি চালাচ্ছেন শুভমন গিল!

সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ভারতীয় অধিনায়ককে দেখা যাচ্ছে, তিনি মুম্বইয়ের রাস্তায় একটি বিলাসবহুল নীল রঙের মার্সিডিজ-বেঞ্জ গাড়ি চালাচ্ছেন। গাড়ির পাশের আসনেও বসে থাকতে দেখা যাচ্ছে একজনকে। যদিও ভিডিওটি ঠিক কবে তোলা হয়েছে, সেটা অবশ্য স্পষ্ট নয়।

মার্সিডিজ-বেঞ্জ এএমজি জিটি গাড়ি চালাচ্ছেন শুভমন!

ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে যে, এটি নাকি গিলের নতুন গাড়ি। তবে গাড়িটি সত্যিই তাঁর নিজের কি না, সেটা এখনও নিশ্চিত ভাবে কোনও তথ্য মেলেনি। কিন্তু গাড়িটির মডেল মার্সিডিজ-বেঞ্জ এএমজি জিটি।

অনলাইন থেকে পাওয়া তথ্য বলছে, এই গাড়ির ভারতে অন-রোড দাম প্রায় চার কোটি টাকা। তাই এই গাড়িটি সত্যিই গিলের যদি হয়, তবে তাঁর গ্যারেজে যুক্ত হচ্ছে আরও একটি ভীষণ দামী বিলাসবহুল গাড়ি।

আরো পড়ুন: ‘...উইকেটও নিতে পারি’, ব্যাট নয়, এবার নিজের বোলিংয়ের দক্ষতায় সবাইকে মুগ্ধ করল বৈভব!

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুভমনের পারফরমেন্স:

এদিকে শ্রীলঙ্কা-র বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে গিল তেমন একটা ছন্দে ছিলেন না। দুই টেস্টের তিন ইনিংসে মোট ৭৪ রান করেছেন তিনি। প্রথম টেস্টের দুটি ইনিংসে ১৬ ও ৮ রান করেন শুভমন। তারপর দ্বিতীয় টেস্টের এক ইনিংসে ৫০ রান করেন।

টেস্ট ক্রিকেটে গিলের রেকর্ড:

কিন্তু সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটে গিলের রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত ব্যাট করে ৪৩টি টেস্ট ম্যাচের ৭৭টি ইনিংসে ৩০৪৩ রান সংগ্রহ করেছেন তিনি। গড় ৪৩.৪৭। ১১টি সেঞ্চুরি আর ৯টি হাফসেঞ্চুরিও রয়েছে। টেস্টে ২৬৯ রানই তাঁর সর্বোচ্চ স্কোর।

শ্রীলঙ্কা সফর শেষ হতেই এবার ভাইরাল গাড়ির ভিডিও। আর এই নিয়েই চর্চায় রয়েছেন শুভমন গিল। গাড়িটি সত্যিই কি তাঁর? সেই নিয়েই প্রশ্ন অনুরাগীদের মনে।

আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকার এই‌ ক্রিকেটার কেরিয়ারে ইতি টানছেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে