CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

দক্ষিণ আফ্রিকার এই‌ ক্রিকেটার কেরিয়ারে ইতি টানছেন!

ডিন এলগার, তাঁর কঠিন পরিস্থিতিতে দলের হয়ে লড়ে যাওয়ার ক্ষমতা, লড়াকু মানসিকতা, আর দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অন্যতম ভরসা যোগানোর ক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত।

Dean Elgar retirement
Dean Elgar retirement

ডিন এলগার, তাঁর কঠিন পরিস্থিতিতে দলের হয়ে লড়ে যাওয়ার ক্ষমতা, লড়াকু মানসিকতা, আর দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অন্যতম ভরসা যোগানোর ক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত। এবার পেশাদার ক্রিকেট থেকেই সেই প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক অবসর গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করলেন। কী জানালেন তিনি? 

কাউন্টি মরশুম সমাপ্ত হলেই অবসর নেবেন এলগার!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৪ সালেই অবসর নেন এই বাঁ-হাতি প্রোটিয়া ওপেনার। যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও ঘরোয়া ক্রিকেট ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাচ্ছিলেন। এবার ইতি টানার সিদ্ধান্ত নিলেন সেই পথচলাতেও ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। চলতি কাউন্টি মরশুম সমাপ্ত হলেই এলগার প্রায় দুই দশকের পেশাদার ক্রিকেট কেরিয়ারের ইতি টানবেন। 

পরিবারের সঙ্গে সময় কাটাতে চান এলগার!

এসেক্সের হয়ে বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলছেন এলগার। নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে এলগার জানান, তিনি মনে করছেন এই মুহূর্তটিই হল ক্রিকেটকে বিদায় জানানোর সঠিক সময়। বয়স বৃদ্ধির পাশাপাশি পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর ইচ্ছে তাঁর। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। ডিন এলগারের মতে, তাঁর পরিবার আর সন্তানরা দ্রুত বড় হচ্ছে, আর তাই তাঁদের সঙ্গেই জীবনের পরবর্তী অধ্যায়ে আরও অনেকটা সময় তিনি কাটাতে চান।

আরো পড়ুন: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েও মহা বিপাকে বাংলার রোহিত!

ডিন এলগারের বর্ণময় ক্যারিয়ার:

দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘ ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ডিন এলগার। তিনি দেশের হয়ে ৮৬টি টেস্ট ম্যাচে ৫৩৪৭ রান করেছেন ৩৭.৯২ গড়ে। তাঁর ঝুলিতে আছে ১৪টি টেস্ট সেঞ্চুরি। শুধু একজন ব্যাটার হিসাবে নয়, তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবেও দলের দায়িত্ব পালন করেছেন।

কাউন্টি ক্রিকেটে ব্যাটারের স্বীকৃতি পান এলগার:

এসেক্সের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এলগারের পথচলাও ছিল বেশ নজরকাড়া। কিংবদন্তি অ্যালেস্টার কুক অবসর গ্রহণের পর এসেক্সে যোগ দেন এলগার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম সিজনে হাজার রানের গণ্ডি পেরিয়ে তিনি দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কাউন্টির সেরা ব্যাটারের স্বীকৃতিও পান তিনি। সেই লড়াকু ক্রিকেটারের দীর্ঘ ক্রিকেট যাত্রার সমাপ্তি ঘটবে চলতি মরশুম শেষ হলেই।

আরো পড়ুন: লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়েছেন, তাই এবার মেয়েদের দলে পেশাদার ক্রিকেট খেলার অনুমতি পেলেন অনায়া!

ট্যাগ:South AfricaDean Elgar

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে