CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়েছেন, তাই এবার মেয়েদের দলে পেশাদার ক্রিকেট খেলার অনুমতি পেলেন অনায়া!

বড় সুখবর এল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা অনায়া বাঙ্গারের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেট খেলার জন্য অনুমোদন পেয়ে গিয়েছেন তিনি।

Anaya Bangar in women's cricket
Anaya Bangar in women's cricket

বড় সুখবর এল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার-এর কন্যা অনায়া বাঙ্গারের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেট খেলার জন্য অনুমোদন পেয়ে গিয়েছেন তিনি। ফলস্বরূপ তাঁর সামনে অস্ট্রেলিয়ার ঘরোয়া মহিলা ক্রিকেটে আগামী দিনে খেলার সুযোগ তৈরি হয়েছে। কীভাবে পেলেন অনুমতি?

যশস্বী জয়সওয়ালদের সাথে মাঠেও নেমেছেন অনায়া!

একদম ছোটবেলা থেকেই ক্রিকেটের পরিবেশ এই বড় হয়েছেন অনায়া। ক্রিকেটার হিসেবে অভিজ্ঞতাও রয়েছে। তিনি খেলেছেন মুম্বাইয়ে পুরুষদের বয়স ভিত্তিক ক্রিকেটে। ওই সময় সরফরাজ খান, মুশির খান, ও যশস্বী জয়সওয়াল-দের মতো ক্রিকেটারদের সঙ্গে একই দলের হয়ে তাঁর মাঠে নামার অভিজ্ঞতাও আছে।

অস্ট্রেলিয়ার যে কোন রাজ্য দলের হয়ে মাঠে নামবেন অনায়া!

এবার ক্রিকেটের মাঠে নতুন পরিচয়ে অনায়া জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েছেন। নির্দিষ্ট যোগ্যতার নিয়ম মেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে অংশগ্রহণের প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে তাঁকে। যদি সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে আগামী ২০২৭ সালের মার্চ থেকে তাঁর সামনে খেলার সুযোগ তৈরি হতে পারে অস্ট্রেলিয়ার কোনও রাজ্য দলের হয়ে।

দীর্ঘ বিরতির পর মাঠে অনায়া:

বহু প্রতিকূলতা অতিক্রম করে ক্রিকেট মাঠে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনায়া। দীর্ঘদিন ধরে বিরতির পর এবার তিনি নিয়মিত অনুশীলনে নামছেন মাঠে। ব্যাটিং অনুশীলন করার পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও তিনি কাজ করে চলেছেন। ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন তিনি। 

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাচ্ছে বাংলার এই ২ 'দুর্ধর্ষ' ক্রিকেটার!

বাবার থেকেই ক্রিকেটের খুঁটিনাটি শিখেছেন অনায়া:

ক্রিকেটের ছোটবেলা থেকেই প্রতি অনায়ার ভালোবাসা। ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি তিনি শেখার সুযোগ পেয়েছেন বাবা সঞ্জয় বাঙ্গারের কাছ থেকেই। পরবর্তীকালে ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এবার কী করতে চলেছেন অনায়া?

এখন নিজেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া মহিলা ক্রিকেটে প্রমাণ করাই হলো অনায়ার লক্ষ্য। আগামী দিনে মহিলা বিগ ব্যাশ লিগে খেলার জন্য তাঁর স্বপ্নও রয়েছে। যদিও দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে আগে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে তাঁকে।

একসময় ক্রিকেটকে যিনি বিদায় জানানোর কথা ভেবেছিলেন, এবার নতুন পরিচয়ে সেই ক্রিকেটের মাঠেই নতুন স্বপ্ন বুকে নিয়ে ফিরতে চলেছেন অনায়া বাঙ্গার।

আরো পড়ুন: একি, এবার বল হাতে নিজের দলকে জেতালেন বৈভব সূর্যবংশী! 'খতরনাক' অলরাউন্ডার হয়ে গেলেন 'বস বেবি'!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে