CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

একি, এবার বল হাতে নিজের দলকে জেতালেন বৈভব সূর্যবংশী! 'খতরনাক' অলরাউন্ডার হয়ে গেলেন 'বস বেবি'!

উত্তর-পূর্বাঞ্চলকে হারিয়ে দিয়ে দলীপ ট্রফির সেমিফাইনালে উঠে গেল পূর্বাঞ্চল। এবার সেই ম্যাচেই মাত্র ১৫ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী সবাইকে চমকে দিলেন। ব্যাট হাতে তিনি হয়তো প্রত্যাশা পূরণ করতে পারেনি।

Vaibhav Suryavanshi bowling
Vaibhav Suryavanshi bowling

উত্তর-পূর্বাঞ্চলকে হারিয়ে দিয়ে দলীপ ট্রফির সেমিফাইনালে উঠে গেল পূর্বাঞ্চল। এবার সেই ম্যাচেই মাত্র ১৫ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী সবাইকে চমকে দিলেন। ব্যাট হাতে তিনি হয়তো প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিন্তু বল হাতে এই তরুণ ক্রিকেটার নিজের নতুন পরিচয় দিলেন। বল হাতে কেমন পারফরম্যান্স করলেন বৈভব? 

৬ বলে মাত্র আট রান করে সাজঘরে বৈভব সূর্যবংশী!

পূর্বাঞ্চলের হয়ে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমটা খারাপ করেননি বৈভব। দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছিলেন পরপর দুটি চার মেরে। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট হারিয়েছেন। ৬ বলে মাত্র আট রান করে গালিতে ক্যাচ দিয়ে বৈভব সাজঘরে ফেরেন।

বাংলার দুই ক্রিকেটারের হাত ধরে পূর্বাঞ্চল খেলায় ফেরে!

কিন্তু বৈভব ব্যর্থ হলেও বাংলার দুই অভিজ্ঞ ক্রিকেটার সুদীপ ঘরামী আর শাহবাজ আহমেদ পূর্বাঞ্চলের ইনিংসকে শক্ত কাঠামোর উপর দাঁড় করান। দুজনেই দুরন্ত সেঞ্চুরি করেন। সুদীপ ১৪৬ রান করেন, আর ১৬৭ রানের অনবদ্য ইনিংস আসে শাহবাজের ব্যাট থেকে। তাঁদের এমন দারুণ পারফরম্যান্সে পূর্বাঞ্চল প্রথম ইনিংসেই ৪৬৭ রানের বিরাট স্কোর গড়ে।

১১১ রানেই অলআউট উত্তর-পূর্বাঞ্চল:

জবাবে উত্তর-পূর্বাঞ্চল ব্যাট করতে নেমে রীতিমত মুখ থুবড়ে পড়ে। প্রথম ইনিংসে তাঁরা অলআউট হয়ে যায় মাত্র ১১১ রানেই। তাদের ইনিংস ১৪৬ রানেই গুটিয়ে যায়।

আরো পড়ুন: কোনোকিছুর তোয়াক্কা না করে এবার গেমিংয়ের জগতে পা রাখলেন রোহিত শর্মা! নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত!

নতুন অবতারে ধরা দিল বৈভব:

আর দ্বিতীয় ইনিংসেই বৈভব সূর্যবংশীকে নতুন অবতারে দেখা যায়। হঠাৎ পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষাণ তাঁর হাতে বল তুলে দেন। সুযোগ পেয়েই ১৫ বছরের এই তরুণ নিজের জাত চেনান। বাঁ-হাতি অফস্পিনে মাত্র ৩ ওভার বল করেই ১১ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। কিষাণ লিয়াংদো আর ইমলিওয়াতি লেমতুর তাঁর শিকার হন। এতদিন ধরে বৈভবকে মূলত ক্রিকেটপ্রেমীরা বিধ্বংসী ব্যাটার হিসেবেই জানতেন। তবে, বল হাতেও তিনি যে কার্যকর ভূমিকা নিতে পারেন, জানিয়ে দিলেন তিনি।

বৈভব যদি ব্যাটিংয়ের সঙ্গে নিজের বোলিং দক্ষতাকে উন্নত করতে পারেন, তবে আগামীতে এক কার্যকর অলরাউন্ডার পাবে ভারতীয় ক্রিকেট। মাত্র ১৫ বছর বয়সে বৈভবের এমন বহুমুখী প্রতিভা নিয়ে চলছে জোর আলোচনা। 

যদিও বাংলার রঞ্জি দলের তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ ম্যাচের সেরা হয়েছেন। ব্যাট-বল হাতে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করেই উত্তর-পূর্বাঞ্চলকে হারিয়ে দিয়ে দলীপ ট্রফিতে সেমিফাইনালে উঠল পূর্বাঞ্চল।

আরো পড়ুন: ফ্লেমিং নয়, এবার CSK-র হাল ধরতে পারেন 'ইনি'?

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে