CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

কোনোকিছুর তোয়াক্কা না করে এবার গেমিংয়ের জগতে পা রাখলেন রোহিত শর্মা! নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত!

এবার ক্রিকেট মাঠের বাইরে নতুন ইনিংস শুরু করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা। ভারতের প্রাক্তন অধিনায়ক গেমিং দুনিয়ায় পদার্পণ করলেন। গেমিং স্টুডিও লাইটফিউরি গেমসে ‘হিটম্যান’ বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছেন।

Rohit Sharma gaming
Rohit Sharma gaming

এবার ক্রিকেট মাঠের বাইরে নতুন ইনিংস শুরু করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা। ভারতের প্রাক্তন অধিনায়ক গেমিং দুনিয়ায় পদার্পণ করলেন। গেমিং স্টুডিও লাইটফিউরি গেমসে ‘হিটম্যান’ বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে লাইসেন্সপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে কোম্পানির আসন্ন ক্রিকেট গেম ‘ই-ক্রিকেট’-এও রোহিতকে দেখা যাবে। তাই এবার নিজেদের মোবাইল বা অন্যান্য ডিভাইসের ভার্চুয়াল ক্রিকেট মাঠে ক্রিকেটপ্রেমীরা খেলতে পারবেন রোহিত শর্মাকে নিয়ে। 

দারুন জনপ্রিয় লাইটফিউরি গেমসের নতুন প্রজেক্ট ‘ই-ক্রিকেট’!

ইতিমধ্যেই গেমিং মহলে লাইটফিউরি গেমসের নতুন প্রজেক্ট ‘ই-ক্রিকেট’ দারুন আগ্রহ তৈরি করেছে। সংস্থাটি দাবি করেছে, এখনও পর্যন্ত গেমটির জন্য ৩ লাখেরও বেশি ক্রিকেটপ্রেমী সাইন আপ করে ফেলেছেন। সম্প্রতি প্রকাশিত গেমটির অফিসিয়াল টিজারও দেখা হয়েছে ১০ লক্ষের বেশি বার ।

কবে থেকে শুরু হচ্ছে গেম?

সংস্থাটির পরিকল্পনা অনুসারে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হবে ‘ই-ক্রিকেট’-এর ক্লোজড বিটা সংস্করণ। তারপর চলতি বছরের শেষ নাগাদ বিটা টেস্টিংয়ের ভিত্তিতে গেমটি প্রকাশের পরিকল্পনা রয়েছে সাধারণ মানুষের জন্য।

লাইটফিউরি গেমসের প্রশংসায় রোহিত!

গেম নির্মাতাদের দাবি, গেমটিকে আরও বাস্তবসম্মত এই প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের দীর্ঘ অভিজ্ঞতা। অন্যদিকে, একটি বিশ্বমানের ক্রিকেট গেমিং ফ্র্যাঞ্চাইজি ভারত থেকে গড়ে তোলার লাইটফিউরি গেমসের পরিকল্পনা নিয়ে প্রশংসা করেছেন রোহিতও।

লাইটফিউরি গেমসের প্রতিষ্ঠাতারা:

২০১৪ সালে লাইটফিউরি গেমস প্রতিষ্ঠা করেন করণ শ্রফ, অনুরাগ ব্যানার্জী আর টিনা বালাচন্দ্রনের। সংস্থাটিতে বর্তমানে কাজ করছেন ১২০ জনেরও বেশি ডেভেলপার। তাদের অন্যতম লক্ষ্য ভারতীয় গেমিং শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া 

আরো পড়ুন: ফ্লেমিং নয়, এবার CSK-র হাল ধরতে পারেন 'ইনি'?

আর কারা বিনিয়োগ করেছেন এই গেমসে:

যদিও এই সংস্থার একমাত্র তারকা বিনিয়োগকারী রোহিত নন। তাঁর আগে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে মহেন্দ্র সিং ধোনি, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, তিলক বর্মা, রবীন্দ্র জাদেজা আর সাই সুদর্শনও সংস্থাটির সাথে যুক্ত আছেন। এই তালিকায় রোহিতকে নিয়ে রয়েছেন এখন আটজন নামী ভারতীয় ক্রিকেটার। 

‘আলটিমেট স্কোয়াড’ মোড থাকছে ‘ই-ক্রিকেট’-এ:

তাদের গ্লোবাল ক্রিকেট গেমিং ফ্র্যাঞ্চাইজির সম্প্রসারণের জন্য সংস্থাটি নতুন তহবিল হিসেবেও সংগ্রহ করেছে ১১ মিলিয়ন ডলার। ‘ই-ক্রিকেট’-এর ‘আলটিমেট স্কোয়াড’ মোড হচ্ছে অন্যতম আকর্ষণ। এখানে বিশ্বের নানান প্রান্তের ৭০০-রও বেশি ক্রিকেটারকে নিয়ে গেমাররা নিজেদের পছন্দ অনুযায়ী দল তৈরি করে প্রতিযোগিতায় নামার সুযোগ রয়েছে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু গেমটিতে ধারাভাষ্য দেবেন। সব মিলিয়ে নিজের ব্যাটিং দিয়ে ক্রিকেট ময়দানে কোটি কোটি অনুরাগীর মন জয় করে এবার রোহিত পা রাখলেন গেমিংয়ের দুনিয়াতেও।

আরো পড়ুন: এই ক্রিকেটারের কথায় মেজাজ হারিয়ে এ কী করলেন ধনঞ্জয়, ছুঁড়ে দিলেন উইকেট!

ট্যাগ:Rohit Sharma

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে