CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

এই ক্রিকেটারের কথায় মেজাজ হারিয়ে এ কী করলেন ধনঞ্জয়, ছুঁড়ে দিলেন উইকেট!

ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে কলম্বো টেস্টে ছোটখাটো অশান্তি যেন থামছেই না। যশস্বী জয়সওয়াল আর আসিথা ফার্নান্ডোর বাকবিতণ্ডার পর কথা কাটাকাটি হয়েছে মহম্মদ সিরাজ আর কামিন্দু মেন্ডিসের মধ্যেও।

Dhananjaya De Silva wicket
Dhananjaya De Silva wicket

ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে কলম্বো টেস্টে ছোটখাটো অশান্তি যেন থামছেই না। যশস্বী জয়সওয়াল আর আসিথা ফার্নান্ডোর বাকবিতণ্ডার পর কথা কাটাকাটি হয়েছে মহম্মদ সিরাজ আর কামিন্দু মেন্ডিসের মধ্যেও। এবার আলোচনার কেন্দ্রে এলেন সরফরাজ খান। যদিও ভারতের প্রথম একাদশে জায়গা পাননি তিনি। মাঠে নেমেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকে মুম্বইয়ের এই ব্যাটার স্লেজিং করে চাপে ফেলেন তিনি।

শ্রীলঙ্কার ব্যাটারদের মনঃসংযোগ নষ্ট করছিলেন সরফরাজ!

সরফরাজ় কলম্বো টেস্টে খেলছেন না। কিন্তু ঋষভ পন্থ চোট পেয়েছেন বলে, তিনি মাঠে নামার সুযোগ পান বদলি ফিল্ডার হিসেবে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে পিচের কাছাকাছি থেকেই সরফরাজ শ্রীলঙ্কার ব্যাটারদের মনঃসংযোগ নষ্ট করতে চেষ্টা করেন। বিশেষত বারবার কথা বলে ধনঞ্জয় ডি সিলভা আর নিরোশান ডিকওয়েলাকে বিরক্ত করতে দেখা গিয়েছে তাঁকে।

সরফরাজের সুযোগ কাজে লাগানোর ক্ষমতা!

মানব সুতারের ৩৫তম ওভারের সময় ঘটে এই ঘটনা। ওভার শুরু করার আগে বোলারের পিছনের গ্যালারিতে ধনঞ্জয় কিছু নড়াচড়া লক্ষ্য করে সরে যান উইকেট ছেড়ে দিয়ে। কিছুক্ষণের জন্য খেলা থেমে যায়। সেই সুযোগকেই কাজে লাগান ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজ।

স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে সরফরাজের মন্তব্য:

স্টাম্প মাইক্রোফোনে তাঁর মন্তব্য ধরা পড়ে। সরফরাজকে বলতে শোনা গিয়েছে, "ওখানে কিছু নেই বন্ধু। তুমি ওদিকে তাকিয়ে সময় নষ্ট করার চেষ্টা করছ। একদম ভয় পেয়ো না। তুমিই তো অধিনায়ক। খেলো, খেলো। কেন ওদিকটা নিয়ে চিন্তা করছ? সামনের দিকে তাকাও।*

আরো পড়ুন: চেন্নাই সুপার কিংসের মালিকানা পেতে চান ধোনি! ধোনির চাওয়াতে অসন্তুষ্ট চেন্নাই শিবির!

মনঃসংযোগ হারান শ্রীলঙ্কার অধিনায়ক:

সরফরাজ়র মন্তব্যের পাল্টা ধনঞ্জয়ও কিছু বলেন। সংক্ষিপ্ত কথার লড়াই হয় দু’জনের মধ্যে। যদিও শেষমেষ এই ঘটনায় শ্রীলঙ্কার অধিনায়ক মনঃসংযোগ হারিয়ে ফেলেন।

আর তার ফলও একই ওভারে মেল। মানব সুতারের ওভারের পঞ্চম বলে ধনঞ্জয় আগ্রাসী শট খেলতে গিয়েই ভুল করেন বসেন। বলের লাইন বুঝতে না পেরে তিনি ব্যাটের কানায় লাগিয়ে দেন। সেই ক্যাচ উইকেটরক্ষক ধ্রুব জুরেল নিরাপদে ধরে নেন।

নিরোশান ডিকওয়েলার ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করেন সরফরাজ!

শুধুমাত্র ধনঞ্জয় নন, একই কৌশল নিরোশান ডিকওয়েলার ক্ষেত্রেও নিয়েছেন সরফরাজ। ক্রমাগত মাঠে নেমে কথা বলে তিনি চাপে রাখার চেষ্টা করেন শ্রীলঙ্কার ব্যাটারদের।

প্রথম একাদশে সরফরাজ খান সুযোগ না পেলেও, নিজের মতো করে দলের জন্য অবদান রেখে চলেছেন। ব্যাট হাতে মাঠে নামতে পারেননি, তবে ফিল্ডিংয়ের সময় তাঁর আগ্রাসী উপস্থিতি আর স্লেজিং এবারের কলম্বো টেস্টের অন্যতম আলোচ্য।

আরো পড়ুন: এ কি! টেপ দিয়ে জার্সি নম্বর ঢেকে মাঠে নেমেছিল বৈভব, কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে