CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

চেন্নাই সুপার কিংসের মালিকানা পেতে চান ধোনি! ধোনির চাওয়াতে অসন্তুষ্ট চেন্নাই শিবির!

গত আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সাথে মহেন্দ্র সিংহ ধোনির দূরত্ব নিয়ে জল্পনা সামনে এসে। এবার আরও বেড়েছে সেই দূরত্ব বলেই দাবি করল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।

MS Dhoni CSK ownership
MS Dhoni CSK ownership

গত আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সাথে মহেন্দ্র সিংহ ধোনি-র দূরত্ব নিয়ে জল্পনা সামনে এসে। এবার আরও বেড়েছে সেই দূরত্ব বলেই দাবি করল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। প্রতিবেদন অনুসারে, ফ্র্যাঞ্চাইজ়ির শেয়ার আর অংশীদারিত্ব নিয়ে ধোনি ও চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের মধ্যে মতের অমিল তৈরি হয়েছে। কী নিয়ে এত মতবিরোধ?

সিএসকে'র শেয়ার কেনার প্রস্তাব রাখেন ধোনি!

আইপিএলের প্রথম মরসুম ২০০৮ সাল থেকেই মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাই সুপার কিংসের সাথেই আছেন। ক্রিকেটজীবনের শেষ লগ্নে এসেও ভবিষ্যতে তিনি চেন্নাইয়ের সাথেই যুক্ত থাকতে চান। অবসর গ্রহণের পর দলের অংশীদার হিসেবেও ফ্র্যাঞ্চাইজ়ির সাথে সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাইতো চেন্নাই সুপার কিংসের শেয়ার কেনার জন্য তিনি নাকি প্রস্তাব দিয়েছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চেন্নাই কর্তৃপক্ষের ঘনিষ্ঠ এক ব্যক্তির জানিয়েছেন, প্রথমে ধোনি ফ্র্যাঞ্চাইজ়ির ২৫ শতাংশ শেয়ার কিনতে চান। তবে সেই প্রস্তাবে চেন্নাই কর্তৃপক্ষ রাজি হয়নি। পাল্টা তাঁকে মিতে ৩ শতাংশ মালিকানা বিক্রির প্রস্তাব দেন তাঁরা। 

চেন্নাই কর্তৃপক্ষ ৪ শতাংশ শেয়ার বিক্রিতে রাজি!

তারপরই দু’পক্ষের মধ্যে দর কষাকষি শুরু হয়। নিজের প্রস্তাব কমিয়ে ধোনি ২০ শতাংশ অংশীদারিত্বের প্রস্তাব রাখেন। অন্যদিকে ৪ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজি হয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। যদিও সমঝোতা হয়নি।

আরও দাবি করা হয়েছে, ধোনি তৃতীয় দফার আলোচনায় ১৮ শতাংশ শেয়ার কিনতে রাজি হন। তবে ৫.৫ শতাংশের বেশি শেয়ার বিক্রি করতে নারাজ চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। তাই এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সমঝোতা দু’পক্ষের মধ্যে হয়নি।

আরো পড়ুন: এ কি! টেপ দিয়ে জার্সি নম্বর ঢেকে মাঠে নেমেছিল বৈভব, কিন্তু কেন?

অংশীদারিত্ব কেনাবেচার বিষয়টি আছে মৌখিক স্তরেই:

জানা গেছে, বিনামূল্যে কোনও অংশীদারিত্ব ধোনি চাননি। তিন ফ্র্যাঞ্চাইজ়ির শেয়ার কিনতে চেয়েছিলেন নিজের অর্থ দিয়েই। এখনও পর্যন্ত এই গোটা আলোচনা মৌখিক স্তরেই রয়েছে। লিখিতভাবে কোনও প্রস্তাব দেয়নি ধোনি কিংবা চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি ঘরোয়া ক্রিকেটার হিসেবে খেলেন। ২০২৫ সালের আইপিএলের মহানিলামের আগে ৪ কোটি টাকায় তাঁকে দলে রাখে চেন্নাই। যদিও চোটের জন্য তাঁকে খুব বেশি ম্যাচ খেলতে দেখাও যায়নি। গত আইপিএল সিজনে মাহি একটিও ম্যাচ খেলেননি।

অংশীদারিত্ব নিয়ে যদি এই জল্পনা সত্যি হয়, চেন্নাই সুপার কিংসের সাথে কোনদিকে মোড় নেয় ধোনির ভবিষ্যৎ সম্পর্ক, সেদিকেই সকলের নজর।

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটে নয়া বিতর্ক হাজির! রঞ্জি ট্রফি নিয়ে বিক্ষোভ শুরু ২৫০ তরুণ ক্রিকেটারের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে